National

কুতুবমিনারের দেওয়ালে আছড়ে পড়ল বেপরোয়া গাড়ি

দিল্লির বিশ্বখ্যাত কুতুবমিনার চত্বরের চারধার দেওয়াল দিয়ে ঘেরা। সেই প্রাচীন দেওয়ালের ওপর বেপরোয়া গতিতে আছড়ে পড়ল একটি গাড়ি।

গোটা দিল্লিটাই রেড জোনের অন্তর্গত। একের পর এক কন্টেনমেন্ট জোন রয়েছে এই শহরে। তবে গত সোমবার থেকে দিল্লির কেজরিওয়াল সরকার কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ায় দিল্লির রাস্তায় কিছু গাড়ি বার হয়েছে। সোমবার থেকে এই ছাড় বলবত হয়েছে। আর মঙ্গলবার রাতভোরে এক দুর্ঘটনা ঘটল শহরের বিশ্বখ্যাত দ্রষ্টব্য স্থান কুতুবমিনারে। এই ঐতিহাসিক স্থানের চারধার দেওয়াল দিয়ে ঘেরা। সেই দেওয়ালে রাত সাড়ে ৩টে নাগাদ একটি বেপরোয়া গতির গাড়ি এসে সজোরে ধাক্কা মারে।

গাড়ির ধাক্কায় দেওয়াল ধসে যায়। ওই ঐতিহাসিক স্থানের বড় ধরনের ক্ষতি হয়েছে এরফলে বলে মনে করছে ওই স্থাপত্যের দায়িত্বে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এএসআই সাফ জানিয়েছে ওই দেওয়াল পূর্বের অবস্থায় ফেরাতে যে অর্থ ব্যয় হবে তা ওই গাড়ির মালিককে বহন করতে হবে। প্রসঙ্গত গাড়ির স্টিয়ারিং-এ গাড়ির মালিক অরুণ চৌহানই তখন ছিলেন। দুর্ঘটনাটি তাঁর হাতেই হয়েছে।

দিল্লি পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। প্রশ্ন উঠছে যেখানে সন্ধে ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত করোনা লকডাউনে সাধারণ মানুষের রাস্তায় বার হওয়া মানা সেখানে ওই ব্যক্তি ওই গতিতে গাড়ি নিয়ে কোথায় যাচ্ছিলেন? গাড়ি ওই সময়ে বার করার কারণও খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অরুণ চৌহান নামে ওই ব্যক্তিকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026