National

বিদেশে আটক ভারতীয়দের ফেরাতে ৬৪টি উড়ান

লকডাউনে বিদেশে বহু ভারতীয় আটকা পড়েছেন। তাঁরা আপ্রাণ চাইছেন দেশে ফিরতে। তাঁদের ফেরাতে ৭ মে থেকে ডানা মেলছে বিশেষ উড়ান।

বিদেশে আটকে পড়ে আছেন বহু ভারতীয়। তাঁরা বারবার ফেরানোর আর্জি জানিয়েছেন। কিন্তু সেভাবে কোনও বন্দোবস্ত এতদিন সম্ভব হচ্ছিল না। অবশেষে তাঁদের ফেরানোর উদ্যোগ নিল কেন্দ্র। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন প্রথম পর্যায়ে এই এয়ারলিফটের কাজ শুরু হবে ৭ মে থেকে। তারপর এক সপ্তাহ চলবে প্রথম ধাপে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরানো। এজন্য ৭ দিনে ৬৪টি উড়ান ডানা মেলতে চলেছে আকাশে।

এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস প্রথম পর্যায়ের এই এয়ারলিফট শুরু করছে। প্রথম পর্যায়ে ১৪ হাজার ৮০০ জনকে ফেরানোর বন্দোবস্ত হচ্ছে। এঁদের ভারতে ফেরার জন্য একপিঠের ভাড়া গুণতে হবে। শিকাগো থেকে দিল্লিতে ফিরতে লাগবে ১ লক্ষ টাকা ভাড়া। ঢাকা থেকে দিল্লি মাথাপিছু ১২ হাজার টাকা। ম্যানিলা থেকে দিল্লি লাগছে ৩০ হাজার টাকা। মোট ১ লক্ষ ৯০ হাজার এমন ভারতীয় আটকে আছেন বিভিন্ন দেশে। প্রথম ধাপে ৭ দিনে ১২টি দেশ থেকে ভারতীয়দের ফেরানো হবে। তারপর ধাপে ধাপে সকলকে ফেরাবে কেন্দ্র।

এই এয়ারলিফটের সময় যাবতীয় করোনা আচরণবিধি মেনে চলা হবে বলেই জানানো হয়েছে। যাঁরা বিদেশ থেকে ফিরবেন তাঁদের বিমানবন্দরে স্বাস্থ্যপরীক্ষা হবে। তারপর ১৪ দিন তাঁদের কঠোরভাবে কোয়ারেন্টিনে যাবতীয় বিধিনিষেধ মেনে থাকতে হবে। তারপর মুক্তি। প্রথম পর্যায়ে যে ৬৪টি উড়ান ৭ দিনে উড়তে চলেছে তারমধ্যে ১৫টি উড়ান বরাদ্দ হয়েছে শুধু কেরালার জন্য। প্রবাসী কেরালার বাসিন্দাদের ওই ১৫টি উড়ানে ফেরানো হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026