National

জুতো খুঁজে দিল নোবেল চোর!

রবীন্দ্রনাথ ঠাকুরের আসল নোবেলটি চুরি গিয়েছিল শান্তিনিকেতন থেকে। সে নোবেলের হদিস এখনও মেলেনি। তবে শান্তির জন্য নোবেল পুরস্কারপ্রাপ্ত কৈলাস সত্যার্থীর নোবেলের রেপ্লিকা চোরদের পাকড়াও করতে সমর্থ হল পুলিশ। আসল নোবেলটি রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবনে রাখা রয়েছে। ২০১৫ সালে কৈলাস সত্যার্থীই নোবেল পুরস্কারটি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে দিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে তা প্রদর্শিত করার জন্য। শিশুদের অধিকার নিয়ে কাজ করা কৈলাসের কাছে ছিল নোবেলের রেপ্লিকাটি। কৈলাস সত্যার্থীর দিল্লির কালকাজি এলাকার বাসভবন থেকে সেই রেপ্লিকা সহ নোবেলের শংসাপত্র ও বেশ কিছু গয়না চুরি গিয়েছিল গত ৭ ফেব্রুয়ারি। ঘটনায় ব্যথিত হন নোবেলজয়ী। তদন্তে নামে দিল্লি পুলিশ। ঘটনাস্থল থেকে চোরদের ফেলে যাওয়া জুতো পায় পুলিশ। সেই জুতোর সূত্র ধরেই অবশেষে ৩ চোরকে পাকড়াও করল তারা। রাজন, সুনীল ও বিনোদকে এদিন গ্রেফতার করে পুলিশ। নোবেল চুরির সঙ্গে আর কেউ যুক্ত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026