প্রতীকী ছবি
বয়স ২৮ বছর। তরুণ সাংবাদিক হিসাবে ক্রমশ নিজের জায়গা পাকা করার লড়াই চালাচ্ছিলেন নিজের পেশায়। ফ্রিলান্স সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন রিজওয়ানা তাবাসসুম। সেই তরুণী সাংবাদিকের ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর ঘর থেকে। ঘটনাটি ঘটেছে গত সোমবার। দীর্ঘ সময় ধরে তিনি দরজা না খোলায় পরিবারের সন্দেহ হয়। অনেক ডেকেও সাড়া না পেয়ে দরজা জোর করে ভেঙে ভিতরে ঢুকে তাঁরা দেখেন রিজওয়ানার দেহ সিলিং থেকে ঝুলছে।
খবর যায় পুলিশে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। রিজওয়ানার ঘর থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট। পুলিশ জানাচ্ছে সেখানে লেখা ছিল তাঁর মৃত্যুর জন্য সমাজবাদী পার্টি নেতা শামিম নোমানি দায়ী। ওই সুইসাইড নোটের ভিত্তিতে নোমানিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। এদিকে ময়নাতদন্তের রিপোর্টে রিজওয়ানার গলায় ফাঁস লেগে মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রিজওয়ানার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার। তাঁরা বাবা জানান, শামিমের সঙ্গে রিজওয়ানার বন্ধুত্ব ছিল। তাঁদের মেয়ের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল বলে তাঁর জানা নেই। মেয়ে পরিবারকে যথেষ্ট দেখতেন এবং তিনি ভাল সাংবাদিকও ছিলেন বলে জানিয়েছেন রিজওয়ানার বাবা। কেন রিজওয়ানা এমন চরম পদক্ষেপ বেছে নিলেন তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালাচ্ছে। শামিমকে জেরা চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…