National

ভারতে একদিনে করোনায় মৃত ৭২

দেশজুড়ে সোমবার থেকে শুরু হল তৃতীয় দফার লকডাউন। এদিনও করোনায় সারা দেশ মিলিয়ে মৃত্যু হল ৭২ জনের।

দেশে লকডাউন এদিন তৃতীয় দফা শুরু করল। দিনের হিসাবে লকডাউন এদিন ৪১ দিনে পড়ল। কিন্তু ৪১ দিন পার করেও দেশে করোনা সংক্রমিত কিন্তু বেড়েই চলেছে। বুধবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৫৩ জন। দেশে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৫৩২ জন। সোমবার একথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। তিনি জানান, এদিন দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭২ জনের।

দেশে এখনও করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েই চললেও লব আগরওয়াল এদিন সন্তোষ প্রকাশ করে বলেন, করোনা থেকে সেরে ওঠার হার ক্রমশ বাড়ছে। সোমবার দেশে করোনা থেকে সেরে ওঠার হার গিয়ে দাঁড়িয়েছে ২৭.৫২ শতাংশে। দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪২৬টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। টেস্টের সংখ্যাও বেড়েছে। সরকারের দিক থেকে করোনা সংক্রমণে রাশ টানার সবরকম চেষ্টা চলছে বলেও জানান তিনি।

দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার ১০টি রাজ্যে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল পাঠাতে চলেছে কেন্দ্র। এই ১০টি রাজ্যের মধ্যে মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ যেমন রয়েছে তেমনই রয়েছে পশ্চিমবঙ্গও। দেশের মধ্যে করোনা সংক্রমণ ও মৃত্যুতে সবচেয়ে ওপরে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৫৪৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ১৩ হাজার ছুঁই ছুঁই করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কন্যা রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

তুলা রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃশ্চিক রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

ধনু রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026