বাড়ির ছেলের হাতে প্রাণ গেল পরিবারের ৬ জনের

তাঁদেরই পরিবারের ছেলে যে তাঁদের প্রাণও নিতে পারে তা হয়তো কল্পনাও করতে পারেনি ৭ সদস্যের পরিবারটি। কিন্তু বাস্তবে হল সেটাই।

এই ছেলেকেই কোলেপিঠে করে মানুষ করেছিলেন। বড় করেছিলেন বাবা-মা। ভাইবোনেরা তার সঙ্গে খেলে বড় হয়েছে। সেই বাড়ির ছেলের সঙ্গে ঝগড়া হতে পারে। মনোমালিন্য হতে পারে। কিন্তু খুন! এটা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি কেউ। কিন্তু সম্পত্তির ভাগ বাটোয়ারা বড় বালাই! সেই সম্পত্তির টানেই বাবা, মা, ভাই, ভায়ের বউ, ভাইপো ও ভাইঝিকে হত্যা করতে হাত কাঁপল না ২৬ বছরের যুবকের। হত্যার পরই অবশ্য সে থানায় গিয়ে আত্মসমর্পণ করে।

ঘটনাটি ঘটেছে লখনউ শহর থেকে কিছুটা দূরে গুদাইলি গ্রামে। এখানেই অজয় সিং থাকত তার বাবা, মা, ভাই, ভায়ের পরিবার ও নিজের পরিবার নিয়ে। পুলিশ জানাচ্ছে, আত্মসমর্পণের সময় অজয় সিং তার ছেলে অবিনাশকেও সঙ্গে এনেছিল। বাবা ও ছেলে ২ জনকেই গ্রেফতার করে পুলিশ। যদিও পুলিশ জানাচ্ছে এই হত্যা নিয়ে অজয়ের কোনও খেদ নেই। কোনও অনুশোচনা নেই। বরং সে মনে করছে সে ঠিকই করেছে।

পুলিশ জানাচ্ছে, অজয়ের ভাই অরুণ সিংকে তাঁদের পুরো সম্পত্তি লিখে দেন তাঁদের বাবা অমর সিং। এটা মেনে নিতে পারছিল না অজয় সিং। সে বারবার এ নিয়ে প্রশ্ন তোলে। এ নিয়ে পরিবারে প্রবল ঝগড়াঝাঁটিও হয়। সেই ঝগড়াই চরমে ওঠে গত বৃহস্পতিবার। তারপরই বাবা, মা, ভাই, ভায়ের বউ, ভাইপো ও ভাইঝিকে হত্যা করে অজয়। ভাইয়ের দেহ বাড়ির বাইরে পড়ে থাকতে দেখে পুলিশ। বাকি ৫ জনের দেহ পড়েছিল বাড়ির ভিতরেই। ঘটনার তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026