National

করোনা থেকে সুস্থ হওয়ার হার বাড়ছে, বলল স্বাস্থ্যমন্ত্রক

ভারতে এখনও প্রতিদিনই নতুন করে করোনা সংক্রমিতের খোঁজ মিলছে। এর মধ্যেই আশার কথা শোনাল স্বাস্থ্যমন্ত্রক।

ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১৮ জনের দেহে নতুন করে কোভিড-১৯-এর অস্তিত্ব পাওয়া গিয়েছে। ফলে দেশে এখন করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৩৩ হাজার ৫০ জন। এঁদের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ২৩ হাজার ৬৫১ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৭৪ জনের। বৃহস্পতিবার একথা জানান স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। পাশাপাশি তিনি কিছু আশার কথাও শুনিয়েছেন।

লব আগরওয়াল বলেন, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ৬৩০ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৮ হাজার ৩২৪। তিনি জানান, দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার এদিন পৌঁছেছে ২৫.১৯ শতাংশে। অন্যদিকে তিনি জানান, লকডাউন শুরুর আগে যেখানে দেশে করোনা রোগী দ্বিগুণ হওয়ার সময়কাল ছিল ৩.৪ দিন, সেখানে এখন দেশে করোনা রোগী দ্বিগুণ হওয়ার সময়কাল দাঁড়িয়েছে ১১ দিনে।

লব আগরওয়াল আরও জানান, বর্তমানে দেশে করোনায় মৃত্যুর হার ৩.২ শতাংশ। যারমধ্যে পুরুষের হার ৬৫ শতাংশ এবং মহিলার হার ৩৫ শতাংশ। অর্থাৎ দেশে করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর নিরিখে পুরুষরা এগিয়ে রয়েছেন। এদিনই শেষ হল এপ্রিল মাস। শুক্রবার থেকে শুরু নতুন মাস। গত একমাস তো বটেই তার সঙ্গে কোথাও ১০ দিন কোথাও ৮ দিন করে বেশি লকডাউনে গৃহবন্দি দশা। কবে মিলবে এর থেকে নিষ্কৃতি? কবে ফেরা যাবে স্বাভাবিক জীবনে? এটাই এখন সকলের একমাত্র প্রশ্ন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026