National

৪ অঙ্কে পৌঁছল দেশে করোনায় মৃতের সংখ্যা

দেশে করোনায় মৃত্যু প্রতিদিনই বেড়ে চলেছে। বুধবার করোনায় মৃত্যু হয়েছে ৭১ জনের। সেইসঙ্গে করোনায় দেশে মৃতের সংখ্যা ৪ অঙ্কে পৌঁছে গেল।

এতদিন পর্যন্ত করোনায় মৃত্যু প্রতিদিনই বেড়েছে। তবে ভারত মৃতের সংখ্যায় ৩ অঙ্কেই ছিল। বুধবার তা ৪ অঙ্কে পৌঁছে গেল। অর্থাৎ ১ হাজার পার করল মৃতের সংখ্যা। বুধবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ৭১ জনের মৃত্যু হয়েছে। এই মৃতের সংখ্যাই ভারতে করোনায় মৃতের সংখ্যা হাজার পার করিয়ে দিয়েছে। ১০০৮ জন এখনও করোনায় মৃত। অন্যদিকে বুধবার দেশ জুড়ে আরও ১ হাজার ৮১৩ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। ফলে মোট করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৭৮৭ জনে। স্বাস্থ্যমন্ত্রক এমনই জানিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বুধবার দাবি করেছেন দেশে করোনা সংক্রমণের হার কমছে। যেখানে এক সময় ৩ দিনে করোনা সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হচ্ছিল, সেখানে তা এখন বেড়ে ১০.২ দিনে গিয়ে ঠেকেছে। সুস্থ হয়ে ওঠার হারও ক্রমশ বেড়ে চলেছে। এই মাসের শেষের মধ্যেই দেশে করোনা পরীক্ষা ১ লক্ষ পার করানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত ভারতে করোনা পরীক্ষার কিট দ্রুত বানানো নিয়ে বিজ্ঞানীরা অনেকটাই সাফল্যের দিকে এগিয়েছেন।

করোনা উদ্বেগের মধ্যেই কেন্দ্র জানিয়ে দিয়েছে মিড ডে মিল এবার গরমের ছুটিতেও দেওয়া হবে। যারজন্য ১১ শতাংশ বরাদ্দও বৃদ্ধি করেছে কেন্দ্র। এদিকে দেশজুড়ে কতগুলি জেলাতে গত ১৪, ২১ ও ২৮ দিনে কোনও করোনা সংক্রমিতের খোঁজ মেলেনি তারও তথ্য রাখছে কেন্দ্র। সেখানে দেখা যাচ্ছে ক্রমশ পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে দেশের মধ্যে মহারাষ্ট্রের পরিস্থিতি যে কে সেই রয়েছে। সেখানে করোনা সংক্রমিতের সংখ্যা ৯ হাজার পার করেছে। মৃতের সংখ্যা ৪০০ ছুঁয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026