National

করোনা সচেতনতায় হত্যাকারীর ক্যানভাস কারাগারের দেওয়াল

করোনা নিয়ে নানাভাবে মানুষকে সচেতন করার কাজ চালাচ্ছে সরকার। সেই লড়াইয়ে সামিল অনেক সংগঠন থেকে সাধারণ মানুষ। সেই তালিকায় যুক্ত হল এক হত্যাকারী শিল্পীর নাম।

পণের দাবিতে স্ত্রীকে হত্যা করেছিল। বিচারে দোষী সাব্যস্ত হয়। ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। তারপর থেকে কারাগারে সাজা কাটছে ৪১ বছরের অনুপম ত্রিপাঠী। কিন্তু তার অপরাধ তার মনের মধ্যে লুকিয়ে থাকা শিল্পীটাকে মরতে দেয়নি। বরং শিল্পী মন ক্যানভাস হিসাবে বেছে নিয়েছে কারাগারের দেওয়ালকে। সেখানেই প্রথমে একটি পেনসিল দিয়ে সে এঁকে ফেলেছিল শিবের একটি ছবি। সেই ছবি তাক লাগিয়ে দেয় কারা রক্ষকদের। অনুপমের শিল্প চেতনা মুগ্ধ করে তাঁদের। অনুপমকে সাহায্য করতে এগিয়ে আসেন তাঁরা।

উত্তরপ্রদেশের পিলিভিটের জেলা সংশোধনাগারের সুপার অনুপ সিং জানিয়েছেন, অনুপমের আঁকার ক্ষমতা দেখে তাঁরা তাকে ইউটিউবে আঁকার নানা পদ্ধতি দেখাতে থাকেন। তাতে সে আঁকার আরও নানা দিক সম্বন্ধে জানতে পারে। যা তার আঁকাকে আরও খোলতাই করতে থাকে। সে যাতে এভাবে এঁকে যেতে পারে সেজন্য আঁকার সরঞ্জাম জেল কর্তৃপক্ষই ব্যবস্থা করে দিচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে অনুপম এবার তার তুলি তুলে নিয়েছে করোনা সচেতনতা প্রসারের জন্য।

জেলবন্দিদের মধ্যে করোনা সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি ও তাদের কী করণীয়, কি করবে না তা আঁকার মধ্যে দিয়ে তুলে ধরছে অনুপম। এখন তার সেই বার্তাই ফুটে উঠছে কারাগারের দেওয়াল জুড়ে। শুধু আঁকাই নয়, কবিতাও লিখতে পারে অনুপম। করোনা মহামারি সম্বন্ধে জেলে বন্দিদের সচেতন করতে অনুপম একটি কবিতাও লিখেছে। সব মিলিয়ে অনুপমের এই অনুপম কীর্তি জেল কর্তৃপক্ষ থেকে জেলের বন্দিদের মুগ্ধ করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026