National

পুরীর রথযাত্রা নিয়ে প্রধানমন্ত্রীকে ফোন

করোনা ভাইরাসকে রুখতে সামাজিক দূরত্বের গুরুত্বের কথা বলা হচ্ছে। কিন্তু পুরীর রথযাত্রা মানে লাখো মানুষের সমাগম। এ নিয়েই কথা হল ওড়িশার মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মধ্যে।

করোনা ভাইরাসের জেরে চলছে লকডাউন। স্তব্ধ গোটা দেশ। ফলে এই সময়ে যে যে উৎসব পরছে তাও চিরাচরিত নিয়ম মেনে পালিত হচ্ছেনা। বলা ভাল করা যাচ্ছেনা। কিন্তু সময় এলে তো তিথি বা সময় মেনে উৎসবের দিন তো ক্যালেন্ডার মেনে হাজির হচ্ছে। যেমন পুরীর রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা সামনের আষাঢ় মাসে। কিন্তু পুরীর রথযাত্রা মানেই তো লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড়। বিশাল জনসমাগম। যা থেকে এখন দূরে থাকতে হচ্ছে সকলকেই। তাহলে এবার পুরীর রথযাত্রা উৎসবের কী হবে? এটা এখন বড় প্রশ্ন প্রশাসনের কাছেও।

ওড়িশার সবচেয়ে বড় উৎসব যদি বলা হয় তাহলে তা রথযাত্রা। এবার রথযাত্রা পড়েছে ২৩ জুন। জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ তৈরি হওয়া শুরু হতে চলেছে ২৬ এপ্রিল থেকে। কিন্তু এবার কী প্রথা মেনে সেই পুরনো পুরীর রথযাত্রার ছবি ধরা পড়বে? সেই জনসমাগমের আয়োজন কী সম্ভব? কী করা হবে এবার? এ প্রশ্ন যেমন সাধারণ মানুষের, তেমনই প্রশাসনেরও। পুরীর রথযাত্রা নিয়ে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

শুক্রবার রথযাত্রা নিয়ে বৈঠক করে শ্রী জগন্নাথ টেম্পল ম্যানেজমেন্ট কমিটি। ভিডিও কনফারেন্সিংয়ের মধ্যে দিয়ে এই বৈঠক হয়। বৈঠকের পর পুরীর গজপতি মহারাজ শ্রী দিব্যসিংহ দেব জানান, বর্তমান করোনা ভাইরাস জনিত পরিস্থিতি বিবেচনা করে ৩ মে লকডাউন ওঠার পর কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের প্রস্তাবিত গাইডলাইন মেনেই পুরীর রথযাত্রা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026