National

২ তুতো ভাইবোনের ঝুলন্ত দেহ উদ্ধার

গাছ থেকে ঝুলছে ২ জনের দেহ। ২ জন সম্পর্কে তুতো ভাইবোন। একদিন নিখোঁজ থাকার পর নজরে পড়ে ঝুলন্ত দেহ ২টি।

গত মঙ্গলবার রাত থেকে তাদের আর দেখতে পাওয়া যায়নি। একজনের বয়স ১৬। অন্যজনের ১৭। এই ২ কিশোর কিশোরী সম্পর্কে তুতো ভাইবোন। মঙ্গলবার রাতেই তাদের খোঁজ শুরু করেন ২ পরিবারের পরিবারের লোকজন। কিন্তু খোঁজ মেলেনি। পরদিন বুধবার গ্রামের কাছের একটি গাছে তাদের ২ জনের দেহ পাশাপাশি ঝুলতে দেখা যায়। গ্রামবাসীদেরই নজরে পড়ে দেহ ২টি। তারপর পরিবার ও পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ জানাচ্ছে, মৃত ২ কিশোর কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাদের এই সম্পর্ক তাদের পরিবার মেনে নিতে রাজি ছিলনা। কোনওভাবেই তাদের সম্পর্ক পরিণতি পাবেনা বুঝতে পেরে তারা এই চরম পথ বেছে নেয় বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। যে গাছ থেকে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয় সেই গাছের তলা থেকে একটি মোমবাতি, একটি দেশলাই ও একটি সিঁদুর কৌটো উদ্ধার করেছে পুলিশ।

দেহ ২টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। করোনার জেরে লকডাউন চলছে। তারমধ্যেও এমন একটি ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এটা জেলার মির্জাপুর গ্রামে। তবে ওই ২ কিশোর কিশোরী মির্জাপুর লাগোয়া খানদুয়া গ্রামের বাসিন্দা ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026