National

মা, ভাইবোনকে হত্যা করতে চাপ বাবার, চরম পদক্ষেপ করল মেয়ে

মা ও ৩ ভাইবোন বাবা-কাকার দিক থেকে আসা মানসিক চাপ সামলাতে ক্লান্ত হয়ে পড়ে

তার মা, বড় দাদা ও বোনকে হত্যা করার জন্য চাপ দিচ্ছিল তার বাবা। বাবার সঙ্গে যোগ দিয়েছিল তার কাকা ও তার এক তুতোভাই। তার সঙ্গেও অশালীন আচরণ করত তারা। তাদের হাতে শ্লীলতাহানিরও শিকার হয়েছে সে। মা ও তারা ৩ ভাইবোন দিনের পর দিন বাবা-কাকার দিক থেকে আসা নানা মানসিক চাপ সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়েছিল।

এরমধ্যেই একদিন তার কাকা এসে তার হাতে একটি দেশি পিস্তল দেয়। তার বাবা, কাকা ও তুতোভাই তাকে চাপ দেয় যে ওই পিস্তল দিয়ে তাকে তার মা ও ২ ভাইবোনকে হত্যা করতে হবে। একটি ৪ পাতার সুইসাইড নোট ও একটি ভিডিও বার্তা থেকে এমনটাই জানতে পেরেছে পুলিশ।

পিস্তল দিয়ে তার মা ও ভাইবোনকে হত্যা করতে তাকে যেভাবে চাপ দেওয়া হয় তা সে মেনে নিতে পারছিলনা। এই প্রবল মানসিক চাপ সে নিতে পারেনি। তাই সে আত্মহত্যার পথ বেছে নিল। মা, ভাইবোনকে সে হত্যা করতে পারবেনা। সে এই চাপ সামলাতে সামলাতে ক্লান্ত। তাই সে আত্মহত্যার পথই বেছে নিল। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। এটা গত ১৬ এপ্রিলের ঘটনা।

ওই ঘটনার পর ১৬ বছরের কিশোরীর ভিডিও বার্তা যেটি সে আত্মহত্যার আগে তৈরি করে পাবলিশ করে দেয় বলে মনে করছে পুলিশ, সেটি সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়তে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। গ্রেফতার করা হয় ওই কিশোরীর বাবাকে। যদিও পুলিশ আসার আগেই চম্পট দেয় কিশোরীর কাকা ও তুতোভাই। পুলিশ তাদের খোঁজ করছে।

এদিকে ওই কিশোরী এও জানিয়েছে তার বাবা প্রথম স্ত্রীকে হত্যা করেছিল তার মাকে বিয়ে করার আগে। প্রথমপক্ষের ৪ সন্তানকেও হত্যা করে তার বাবা। তার কাকাও একবার জেল খেটেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026