National

একটি টিভি চ্যানেলের ২৭ জন করোনা পজিটিভ

একটি খবরের চ্যানেলের ২৭ জন কর্মী করোনা সংক্রমিত হিসাবে ধরা পড়েছেন

গত সোমবারই মুম্বইয়ের সাংবাদিক, চিত্রগ্রাহক সহ ৫৩ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। আরও পরীক্ষা হয়েছে। তার ফল আসছে। ফলে সেই সংখ্যা বাড়তেই পারে। এই অবস্থায় এবার একটি টিভি চ্যানেলেরই ২৭ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ল।

এডিটোরিয়াল ও নন-এডিটোরিয়াল, ২ বিভাগের কর্মীই রয়েছেন আক্রান্তের তালিকায়। তাও এখনও চ্যানেলের সকলের পরীক্ষার ফল আসেনি। চ্যানেলে ৯৬ জন কর্মী রয়েছেন।

যে ২৭ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে তাঁদের সকলকেই হাসপাতালে ভর্তি হতে বলা হয়েছে বলে জানিয়েছেন চ্যানেলের এক কর্মকর্তা। সকলেই এখন অপেক্ষা বাকিদের রেজাল্ট কী হয়!

ওই চ্যানেলের এক সাংবাদিকের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছিল। ওই সাংবাদিকের দেহে করোনা ধরা পড়ার পরই চ্যানেলের বাকি সব কর্মীর করোনা পরীক্ষা হয়। তারপরই একের পর এক সংক্রমিত সামনে আসতে শুরু করেন।

যে ২৭ জনের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে তাঁদের হাসপাতালে ভর্তির পাশাপাশি তাঁদের পরিবারের সকলের পরীক্ষার কথা ভাবা হচ্ছে। পরিবারের প্রত্যেকের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যকর্মীরা।

সাংবাদিকরা এই পরিস্থিতিতেও করোনার ঝুঁকি নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন। লকডাউনে ঘরবন্দি মানুষের সামনে বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনা, খবর তুলে ধরছেন। সে কাজ করতে গিয়ে তাঁরাও চিকিৎসকদের মত করোনার শিকার হচ্ছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026