National

মুম্বইতে ৩০ জন সাংবাদিকের দেহে করোনা সংক্রমণ

রাস্তায় বার হতে হচ্ছে সাংবাদিকদের। কাজ করতে হচ্ছে করোনার ঝুঁকি নিয়ে। এমনই সাংবাদিকদের দেহে করোনা বাসা বেঁধেছে কিনা তা জানতে তাঁদের পরীক্ষা করা হয়েছিল।

দেশের মধ্যে করোনা ছড়িয়ে পড়ার নিরিখে সবচেয়ে এগিয়ে আছে মহারাষ্ট্র। মুম্বইয়ের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। যদিও এর মধ্যেই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও অন্য কিছু অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের সঙ্গে যুক্ত মানুষের সঙ্গে রাস্তায় বার হতে হচ্ছে সাংবাদিকদের। কাজ করতে হচ্ছে করোনার ঝুঁকি নিয়ে। এমনই সাংবাদিকদের দেহে করোনা বাসা বেঁধেছে কিনা তা জানতে তাঁদের পরীক্ষা করা হয়েছিল। আর সেখানেই ধরা পড়ে সাংবাদিকদের দেহে করোনা পজিটিভের চিত্রটা ঠিক কেমন।

টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট বিনোদ জগদলে সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন পুরো রিপোর্ট না এলেও এখনও পর্যন্ত ৩০ জন টিভি সাংবাদিক করোনার শিকার হয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছেন তিনি। বিএমসির তরফে এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, যে যে সাংবাদিকের দেহে করোনা পাওয়া গিয়েছে তাঁদের অধিকাংশেরই কোনও উপসর্গ নেই। তাঁদের বাড়িতেই কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এখনও অবশ্য সাংবাদিকদের ঠিক কতজন আক্রান্ত তা পরিস্কার নয়। কারণ সকলের পরীক্ষার ফল এখনও হাতে আসেনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে নিজে বিএমসিকে নির্দেশ দিয়েছিলেন সাংবাদিকদের যেন বিশেষ ক্যাম্প করে পরীক্ষার বন্দোবস্ত করা হয়। সেইমত তাঁদের পরীক্ষা হয়। তারপরই এই চিত্রটা সামনে আসে। এখনও মোট ১৭১ জন টিভি সাংবাদিক ও ক্যামেরাম্যানের করোনা পরীক্ষা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026