National

মৃত করোনা থেকে সেরে ওঠা ৮৫ বছরের বৃদ্ধ

তাঁকে করোনা থেকে সারিয়ে তোলার পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদও জানিয়েছিলেন ওই বৃদ্ধ।

করোনা তাঁর হয়েছিল। চিকিৎসাও হয়। তারপর করোনা থেকে সুস্থও হয়ে ওঠেন তিনি। তিনি যে সুস্থ হয়ে উঠেছিলেন তা নিশ্চিত। কারণ তাঁকে ৩ বার করোনা পরীক্ষা করে দেখা হয়। ৩ বারই তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। এরপর চিকিৎসকেরা নিশ্চিত হন যে ওই ব্যক্তি করোনা মুক্ত।

কিন্তু করোনা মুক্ত হলেও তাঁর নানা ধরনের শারীরিক সমস্যা ছিল। পরে তাঁর মৃত্যু হয় মূত্রাশয় জনিত সমস্যায়। কেরালার স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা জানান, ওই ব্যক্তি করোনা থেকে সেরে ওঠার পর তাঁর মৃত্যু হয়েছে। তাই তাঁর মৃত্যু করোনায় হয়নি।

শৈলজা জানান, ওই ব্যক্তির বয়স ৮৫ বছর। তাঁর গত ৩০ বছর ধরে হৃদরোগ রয়েছে। সেইসঙ্গে রয়েছে সিওপিডি সমস্যা। রয়েছে কিডনির সমস্যাও। তারপরও তাঁকে করোনা থেকে সারিয়ে তোলার পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদও জানিয়েছিলেন ওই বৃদ্ধ। কিন্তু তারপর তাঁর মূত্রাশয়ের সমস্যা দেখা দেয়। অবশেষে তাঁর রেনাল ফেলিওর-এ মৃত্যু হয়।

স্বাভাবিক মৃত্যু হলে সরকারি যে গাইডলাইন রয়েছে সৎকারের সেই নিয়ম মেনেই তাঁর সৎকার হবে। এই মুহুর্তে কেরালায় করোনা সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৮ জন।

গত ১ সপ্তাহে কেরালায় দৈনিক সংক্রমণ ২ অঙ্কে পৌঁছায়নি। তবে কেরালায় এই মুহুর্তে নজরদারিতে রয়েছেন ৭৮ হাজার মানুষ। কেরালাতেই দেশের প্রথম করোনা সংক্রমিতের খোঁজ মিলেছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026