National

ব্যাঙ্কের লাইনে দীর্ঘ অপেক্ষা, মৃত মহিলা

মাথার ওপর প্রখর সূর্যকিরণ। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে এক সময় ওই মহিলা লুটিয়ে পড়েন রাস্তায়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

লকডাউনে সরকারি অর্থ সাহায্যের টাকা পড়েছিল ব্যাঙ্কে। সে খবর হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই ব্যাঙ্ক থেকে সেই টাকা তোলার জন্য হুড়োহুড়ি শুরু করেন প্রাপকরা। ফলে ব্যাঙ্কের সামনে বিশাল লাইন পড়ে। সেই লাইনেই দাঁড়িয়েছিলেন ৪৫ বছরের ওই মহিলা। বিশাল লাইন এঁকে বেঁকে চলে গিয়েছিল ব্যাঙ্কের দরজার দিকে। ব্যাঙ্কেও এখন সামান্য সংখ্যক মানুষকেই ঢুকতে দেওয়া হচ্ছে। তাঁরা বার হলে আবার ঢোকানো হচ্ছে ২-৩ জনকে। এদিকে মাথার ওপর তখন প্রখর সূর্যকিরণ। সেই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে এক সময় ওই মহিলা লুটিয়ে পড়েন রাস্তায়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

ওই মহিলার মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। প্রখর গরম সহ্য করতে না পেরেই এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রামারেড্ডি ব্লকে। গত মঙ্গলবার তেলেঙ্গানা সরকার লকডাউনের সময় দরিদ্র পরিবারকে সাহায্য করতে দেড় হাজার টাকা করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেলে দেয়। সেই টাকা ব্যাঙ্কে আসার পর থেকেই টাকা তোলার জন্য দীর্ঘ লাইন পড়ে ব্যাঙ্কগুলিতে।

তেলেঙ্গানার ৭৪ লক্ষ দরিদ্র পরিবারের অ্যাকাউন্টে এই টাকা পড়ে। ফলে ব্যাঙ্কে ওই টাকা তুলতে ভিড় জমতে থাকে। রামারেড্ডি ব্লকে তেলেঙ্গানা গ্রামীণ ব্যাঙ্কের সামনেও বিশাল লাইন পড়ে। সেই লাইনেই দাঁড়িয়ে ছিলেন অঙ্গথ কমলা নামে ৪৫ বছরের ওই মহিলা।

এদিকে ওই মহিলার মৃত্যুর জন্য কংগ্রেস তেলেঙ্গানা সরকারের নীতিকেই কাঠগড়ায় চাপিয়েছে। দেড় হাজার টাকা করে পড়ার পর থেকে ব্যাঙ্কের সামনে দীর্ঘ লাইনই পড়ছে না, সেখানে সামাজিক দূরত্বও মানা হচ্ছেনা বলে অভিযোগ সামনে এসেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026