পরীক্ষা, প্রতীকী ছবি
লকডাউনের জেরে যাবতীয় পরীক্ষাই পিছিয়েছে। তবে পিছিয়ে কবে পরবর্তী দিন তা এখনও ঘোষণা হয়নি। একই ভাবে স্টাফ সিলেকশন কমিশন-এর ক্ষেত্রেও একই পথে হাঁটল কেন্দ্র।
এসএসসি পরীক্ষা পিছিয়ে গেলেও তা কবে হবে তা জানানো হয়নি। তবে ৩ মে পর্যন্ত লকডাউন থাকায় পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন দিন পরে জানিয়ে দেবে কমিশন।
পরীক্ষার্থীরা পরবর্তী দিন পরে জানতে পারবেন। এসএসসি পরীক্ষা দিতে অনেক পরীক্ষার্থী বহু দূর থেকেও আসেন। ফলে যানবাহন ঠিকঠাক না হওয়া পর্যন্ত এই পরীক্ষার দিন দেওয়া সমস্যার বলে মনে করছেন অনেকে।
সড়ক পথে হোক বা রেল পথে, পরীক্ষার্থীদের পরীক্ষা হলে পৌঁছতে হয়। ট্রেন ও বাস চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাই পরীক্ষা নেওয়া এসএসসির পক্ষে মুশকিল বলেই মনে করছেন সকলে।
পরীক্ষা পিছিয়ে গিয়েছে। পাশাপাশি এসএসসি-র কর্মী ও আধিকারিকদের ১ দিনের মাইনে প্রধানমন্ত্রী কেয়ারস ফান্ডে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে। মূলত করোনা মোকাবিলায় এই কেয়ারস ফান্ডে অর্থ যে কেউ দান করতে পারেন। এদিকে স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়, সব পরীক্ষাই এই সময় স্থগিত হয়েছে। স্থগিত হয়েছে বোর্ডের পরীক্ষাও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…