National

অসুস্থ বাবাকে কাঁধে চাপিয়ে বাড়ি ফিরলেন ছেলে

লকডাউনে একটি অটোর ব্যবস্থা করে ছেলে গিয়েছিলেন হাসপাতাল থেকে বাবাকে ফিরিয়ে আনতে। কিন্তু রাস্তায় পথ আটকায় পুলিশ। লকডাউনে কেন এভাবে ঘুরছেন তা জানতে চায়।

অসুস্থ বয়স্ক এক মানুষকে কাঁধে নিয়ে চলেছেন তাঁর ছেলে। এমন একটি ছবি স্থানীয় টিভি চ্যানেলে জায়গা পাওয়ার পর নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে।

লকডাউনে একটি অটোর ব্যবস্থা করে ছেলে গিয়েছিলেন হাসপাতাল থেকে বাবাকে ফিরিয়ে আনতে। কিন্তু রাস্তায় পথ আটকায় পুলিশ। লকডাউনে কেন এভাবে ঘুরছেন তা জানতে চায়। পুলিশের দাবি তারা কোনও প্রামাণ্য নথি দেখাতে পারেননি। ফলে পুলিশও অটো নিয়ে তাঁদের যেতে দেয়নি।

ঘটনাটি ঘটেছে কেরালার পুনালুর এলাকায়। সংবাদমাধ্যমে এটা দেখানো হয় যে কীভাবে পুলিশ তাঁদের পথ আটকায়। লকডাউনে কেন বেরিয়েছে জানতে চায়। ওই যুবক কীভাবে পুলিশকে বোঝানোর চেষ্টা করেন। যদিও পুলিশ তাঁদের অটো নিয়ে এগোতে দেয়নি। ফলে বাবাকে কাঁধে তুলেই বাড়ির দিকে পা বাড়ান ওই যুবক। বিষয়টি সামনে আসার পর পুলিশ প্রশাসনও কিছুটা অস্বস্তিতে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই যুবক কাগজপত্র না দেখাতে পারায় তারা অটোটিকে এগোতে দেয়নি। পাশাপাশি এটাও জানিয়েছে, পুরো বিষয়টি তারা খতিয়ে দেখবে।

লকডাউনে এমন নানা ঘটনা সামনে আসছে। কোথাও অসুস্থ সন্তানকে নিয়ে মা বিশাল পথ হেঁটে অতিক্রম করে পৌঁছচ্ছেন হাসপাতালে। কোথাও মায়ের অন্ত্যেষ্টিতে যোগ দিতে ছেলে হাজার কিলোমিটারের ওপর পথ পাড়ি দিচ্ছেন লকডাউনের মধ্যেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026