National

করোনা ঠেকাতে এবার চিউইং গামে কোপ

চিউইং গাম ও চিবিয়ে খাওয়ার মত তামাকজাত দ্রব্য এখন বিক্রি করতে পারবেন না বিক্রেতারা। আপাতত এসব বিক্রি বন্ধ।

করোনা চেন ভেঙে এই মারণ ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে চলছে লকডাউন। লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী মঙ্গলবার তা ঘোষণা করেছেন। এদিকে কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সেসব দোকানে চিউইং গামও পাওয়া যায়। পাওয়া যায় বিভিন্ন ধরণের চিবিয়ে খাওয়ার মত তামাকজাত দ্রব্য। বিক্রিও হচ্ছে। সেখানই এবার কোপ দিল গোয়ার একমাত্র পুরসভা এলাকা পানাজির পুরবোর্ড।

পানাজি পুরসভা জানিয়ে দিয়েছে করোনা ছড়িয়ে পড়া রুখতে চিউইং গাম ও চিবিয়ে খাওয়ার মত তামাকজাত দ্রব্য এখন বিক্রি করতে পারবেন না বিক্রেতারা। আপাতত এসব বিক্রি বন্ধ। পরবর্তী নোটিস জারি না হওয়া পর্যন্ত বিক্রি বন্ধই থাকবে। যদি এরপরও কোনও বিক্রেতাকে চিউইং গাম ও চিবিয়ে খাওয়ার মত তামাকজাত দ্রব্য বিক্রি করতে দেখা যায় তবে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করেছে পুরসভা।

কিন্তু কেন এমন নির্দেশ? বিশেষজ্ঞেরা মনে করছেন, চিউইং গাম চিবিয়ে কেউ খেয়ে ফেলেন না। তা একসময়ে ফেলে দেন। এই ফেলে দেওয়া চিউইং গাম থেকে করোনা ছড়াতে পারে। অন্যদিকে চিবিয়ে খাওয়ার মত তামাকজাত দ্রব্য মুখে দেওয়ার পর অনেকেই থুতু বা পিক ফেলেন। এই ফেলে দেওয়া পিক থেকেও করোনা ছড়ানোর সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই এই পদক্ষেপ। গোয়ায় বর্তমানে ২ জন করোনা পজিটিভ রোগী রয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026