National

জীবন দিয়ে মালিকের প্রাণ বাঁচাল পোষ্য

লকডাউনের মধ্যে এখন সকলেই বাড়িতে। রাস্তাঘাট সুনসান। হয়তো এমন ফাঁকা রাস্তাঘাট পেয়ে কোনও কারণে শহরে ঢুকে এসেছিল বিষধর একটি সাপ।

কুকুরের প্রভুর প্রতি ভালবাসার কাহিনি একটা নেই। সেই তালিকায় যুক্ত হল আরও একটি কাহিনি। লকডাউনের মধ্যে এখন সকলেই বাড়িতে। রাস্তাঘাট সুনসান। হয়তো এমন ফাঁকা রাস্তাঘাট পেয়ে কোনও কারণে শহরে ঢুকে এসেছিল বিষধর একটি সাপ। তারপর এদিক ওদিক ঘুরে রাতে ঢুকে পড়ে একটি বাড়িতে।

বাড়ির মালিক তখন গভীর ঘুমে আচ্ছন্ন। যদিও সজাগ রয়েছে তাঁর পোষ্য কুকুরটি। বাড়িতে যে সাপ ঢুকেছে তা তার নজর এড়ায়নি। বিপদ বুঝে সে তখনই চেঁচাতে শুরু করে।

পোমেরানিয়ান প্রজাতির কুকুরটি চিৎকার করে মালিকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। সতর্ক করে বিপদ সম্বন্ধে। কিন্তু সাপ তো ঢুকে পড়েছে। তাই কুকুরটি চিৎকারের সঙ্গে সঙ্গে ওই বিষধরের পথ আগলে দাঁড়াল। শুরু হয় সাপটির সঙ্গে তার লড়াই। আর এই লড়াইয়ের মধ্যেই সাপটি আচমকা একটি ছোবল বসিয়ে দেয় কুকুরের গায়ে। আর্তনাদ করে ওঠে কুকুরটি। কুকুরটির এমন চিৎকারে অবশেষে মালিকের ঘুম ভাঙে।

মালিক উঠে এসে দেখেন তাঁর কুকুরকে ছোবল মেরেছে একটি বিষধর সাপ। সাপটিকে দেখা মাত্রই তিনি একটি লাঠি দিয়ে পিটিয়ে সেটিকে মেরে ফেলেন। তারপর কুকুরকে নিয়ে ছোটেন পশু হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা কুকুরটিকে পরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।

মালিকের জীবন রক্ষা করতে গিয়ে ফের এভাবেই জীবন দিল একটি কুকুর। আর চিরকাল মালিককে বেঁধে দিয়ে গেল মায়ার বাঁধন আর প্রাণ রক্ষার কৃতজ্ঞতায়। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদ শহরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026