National

হোয়াটসঅ্যাপে অর্ডার দিলেই মাছ পৌঁছে যাচ্ছে বাড়িতে

এই কঠিন সময়ে খাবারের মেনু ঠিকঠাক হল কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়। তবু মাছটা পেলে মন্দ হয়না এমন একটা ভাবনা অধিকাংশ বাঙালির মনেই উঁকি দিচ্ছে।

কথায় বলে মাছে ভাতে ভাঙালি। সেই বাঙালির এখন মহা সমস্যা হয়েছে মাছ নিয়ে। কারণ বাজারে ভিড় এড়াতে অনেকেই ওমুখো হচ্ছেন না। লকডাউনে বেশি বাড়ি থেকে বার হতেও চাইছেন না অনেকে। ফলে অনেক সময়ই মাছ পাচ্ছেন না তাঁরা।

যদিও এই কঠিন সময়ে খাবারের মেনু ঠিকঠাক হল কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়। তবু মাছটা পেলে মন্দ হয়না এমন একটা ভাবনা অধিকাংশ বাঙালির মনেই উঁকি দিচ্ছে। মাছের চাহিদা রয়েছে লখনউ শহরেও। আর লখনউয়ের বাসিন্দাদের সেই চাহিদার কথা মাথায় রেখে এবার এগিয়ে এল স্থানীয় প্রশাসন।

লখনউতে রয়েছে বেশ কয়েকটি ফিস পার্লার। এই ফিস পার্লারগুলির পরিচালন ভার রয়েছে উত্তরপ্রদেশের মৎস্য বিভাগের হাতে। গোমতী নগর, ইন্দিরা নগর, আশিয়ানা এবং চিনহাট এলাকায় রয়েছে এমন ফিস পার্লার। এই ফিস পার্লারগুলির হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এবার নিজের পছন্দ মত মাছ এই হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার হিসাবে পাঠালে বাড়িতেই পৌঁছে যাচ্ছে সেই মাছ। কেবল দামটা মিটিয়ে দিতে হচ্ছে।

লখনউতে নবরাত্রি কাটার পর থেকেই মাছ ও মাংসের চাহিদা তুঙ্গে ওঠে। এবারও সেই চাহিদা রয়েছে। যেহেতু লকডাউন চলছে তাই সাধারণ মানুষ চাইছেন তাঁদের বাড়িতেই মাছ, মাংস প্রয়োজনমত পৌঁছে দেওয়ার বন্দোবস্ত হোক।

লখনউ জেলা প্রশাসন এই চাহিদার কথা মাথায় রেখে মাছের হোম ডেলিভারি শুরু করলেও মাংসের তেমন কোনও সুরাহা করতে পারেনি। কারণ স্থানীয় প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে কোনাও স্থানীয় মাংস বিক্রেতাকে হোম ডেলিভারি করতে দেওয়া হবে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026