National

সামাজিক দূরত্ব তৈরি করতে গাছেই বাসা বাঁধলেন কৃষক

গাছের ওপর বাস তাঁর এতটাই পছন্দ যে করোনা মিটে গেলেও এখানেই থাকতে চান

করোনা মোকাবিলায় একটাই দাওয়াই। সামাজিক দূরত্ব বজায় রাখা। মানুষের থেকে মানুষকে দূরে থাকতে হবে। এই সামাজিক দূরত্ব বলতে শুধু বাইরের মানুষ নন, মুকুল ত্যাগীর কাছে বাড়ির লোকজনের থেকেও দূরত্ব বজায় রাখা। তাই তিনি বাড়ি ছেড়ে রয়েছেন গাছের ওপর। সেখানেই দিন থেকে রাত কাটছে তাঁর। খাবারটা বাড়ি থেকেই আসছে। সেটা গাছের তলায় রেখে গেলে তিনি নিচে নেমে খাবার খেয়ে নিচ্ছেন। মুকুল জানিয়েছেন এই গাছের ওপর বাস তাঁর এতটাই পছন্দ হয়েছে যে করোনা মিটে গেলেও তিনি এখানেই থাকতে চান।

উত্তরপ্রদেশের হাপুরের এসোধা গ্রামের বাসিন্দা মুকুল ত্যাগী। সরকার লকডাউন ঘোষণা ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলার পর তিনি ছেলেকে নিয়ে জঙ্গল থেকে কাঠ কেটে আনেন। শক্তপোক্ত শুকনো কাঠ। তারপর সেই কাঠ দিয়ে একটি বিশাল গাছের ওপর দড়ি দিয়ে বেঁধে মাচা বানান। এটাই তাঁর ট্রি হাউস। তারপর সেখানেই বসবাস শুরু করেন। যদিও তাঁরা ছেলে ও পরিবার বাড়িতেই থাকেন। কিন্তু তিনি গ্রামের বলেই নয়, পরিবারের থেকেও সামাজিক দূরত্ব রাখতে গাছেই দিন কাটাচ্ছেন।

মুকুল অবশ্য বিষয়টিকে বাধ্যতা হিসাবে দেখছেন না। বরং তাঁর দাবি প্রকৃতির বুকে এভাবে দিন রাত কাটানো দারুণ উপভোগ করছেন তিনি। এমনভাবে গাছের ওপর ট্রি হাউস বানিয়ে থাকা তাঁর এতটাই পছন্দ হয়েছে যে তিনি এখানে করোনা উদ্বেগ কেটে যাওয়ার পরও থাকতে চান। এখানেই পাকাপাকি বসবাস করতে চান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026