National

ঋতুস্রাবের দিনগুলোয় মহিলাদের পাশে দাঁড়াল লখনউ জেলা প্রশাসন

দোকানে ন্যাপকিন নেই, ঋতুস্রাবের দিনগুলোয় এ এক অপরিহার্য জিনিস

দেশজুড়ে লকডাউন চলছে। লখনউতে তাই অনেক জায়গায় স্যানিটারি ন্যাপকিনের হাহাকার। অনেক মহিলাই অভিযোগ করছেন দোকানে স্যানিটারি ন্যাপকিন নেই। অথচ ঋতুস্রাবের দিনগুলোয় এ এক অপরিহার্য জিনিস। তাহলে উপায়!

উপায় বার করে এগিয়ে এল লখনউ প্রশাসন। স্থানীয় প্রশাসনই এবার উদ্যোগ নিল যাতে মহিলারা বাড়িতে বসেই পেতে পারেন স্যানিটারি ন্যাপকিন। কোথাও যেতে হবেনা তাঁদের। সঙ্গে দেওয়া হবে সাবান ও স্যানিটাইজার। আর এসবই মিলবে বিনামূল্যে।

লখনউ প্রশাসন এখন সেসব জায়গাকে চিহ্নিত করেছে যেসব এলাকায় স্যানিটারি ন্যাপকিন পাওয়া যাচ্ছেনা। সেখানকার বাসিন্দা প্রতিটি পরিবারের মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিন, সাবান ও স্যানিটাইজার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে তারা।

এই কাজ করা হবে সখী ভ্যানের দ্বারা। এজন্য ৬টি সখী ভ্যান কাজে লাগানো হচ্ছে। এই ভ্যানে করেই স্যানিটারি ন্যাপকিন, সাবান ও স্যানিটাইজার বাড়ি বাড়ি পৌঁছে যাবে বিনামূল্যে।

লখনউ জেলা জুড়েই যদি এমন কোনও মহিলা থাকেন যিনি এসময় স্যানিটারি ন্যাপকিন পাচ্ছেন না, তিনি চাইলে একটি হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন। এই হেল্পলাইন নম্বর জেলা প্রশাসনের তরফেই তৈরি করা হয়েছে।

সেখানে জানালে তাঁর কাছে প্রশাসনের তরফেই দ্রুত স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়া হবে। লখনউয়ের জেলাশাসক নিজে এই পুরো বন্দোবস্তের কথা জানিয়েছেন। নিশ্চিন্ত করেছেন মহিলাদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026