National

খাবার নেই, তাণ্ডব শুরু করেছে অযোধ্যার হাজার হাজার বাঁদর

এখানকার বাঁদররা বৃন্দাবনের বাঁদরদের মত অত আক্রমণ প্রিয় নয়

সারা বছরই অযোধ্যায় পর্যটকদের ভিড় লেগে থাকে। তাঁরা এখানে এলে কলা, পুরি, পাউরুটি বা অন্য কোনও খাবার, যা পান তা বাঁদরদের দিয়ে থাকেন। ফলে দিব্যি দিন চলে যায় বানরকুলের।

খাবার না দিলে আবার তাদের খাবার জোগাড়ের পদ্ধতি আছে। অযোধ্যায় বাঁদররা কেউ খাবার দিতে অস্বীকার করলে, তাঁর হাতে থাকা ব্যাগ বা চোখে থাকা চশমা বা রোদ চশমা খুলে চোখের নিমেষে পালায়। তবে নষ্ট করে না। শুধু এটা বুঝিয়ে দেয় খাবার দিলেই ফেরত পাবে নিজের জিনিস। ফলে খাবার দিয়ে নিজের জিনিস ফেরত নিতে হয় সকলকে।

এটা তো নিত্য দিনের গল্প। এটার সঙ্গে অযোধ্যায় বেড়াতে যাওয়া পর্যটকরা পরিচিত। কিন্তু লকডাউনে সেই পর্যটকদেরই দেখা নেই। এমনটা তো কখনও হয়নি। তাই কখনও খাবারও কম পড়েনি এখানকার প্রায় ৭-৮ হাজার বাঁদরের।

এবার সেটাই হয়েছে। এই অবস্থায় তাদের খাবার দেবে কে! ফলে অনাহার পেয়ে বসেছে তাদের। না খেতে পেয়ে এবার তারা ক্ষেপে উঠেছে। যার ফল ভোগ করতে হচ্ছে অযোধ্যার বাসিন্দাদের।

অযোধ্যায় মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে ৩৯ জন বাঁদরের আঁচড়, কামড়ে রক্তাক্ত হয়ে হাসপাতালে হাজির হয়েছেন। যা কখনও অযোধ্যায় দেখা যায়নি।

এখানকার বাঁদররা বৃন্দাবনের বাঁদরদের মত অত আক্রমণ প্রিয় নয়। তারা চায় খাবার। আর সেটা এখন কিছুতেই না জোগাড় হওয়ায় তারা অনাহারে সমস্যায় পড়েছে। আর তার জেরে তারা মানুষকে আক্রমণ করে ফেলছে।

স্থানীয়রাই বলছেন এমন কাণ্ড করতে তাঁরা কখনও বাঁদরদের দেখেননি। এমন অবস্থা হয়েছে যে কাপড় শুকোতে দিতে ছাদে উঠলেও বাঁদরদের দলের আক্রমণের শিকার হতে হচ্ছে অযোধ্যাবাসীকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026