National

লকডাউনের সময়সীমা বাড়ানোর কোনও সিদ্ধান্ত হয়নি : স্বাস্থ্যমন্ত্রক

লকডাউনের সময়সীমা বাড়ানোর কোনও সিদ্ধান্ত হয়নি, হলে জানানো হবে

লকডাউনের সময়সীমা ২১ দিনের হলেও তা আরও বাড়ানো হবে। এমন কিছু খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যা মানুষকে আতঙ্কিত করছে। চিন্তায় ফেলছে। কিন্তু এমন কোনও সিদ্ধান্ত সরকারের তরফে এখনও নেওয়া হয়নি বলে মানুষকে নিশ্চিন্ত করল স্বাস্থ্যমন্ত্রক।

মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানান, লকডাউনের সময়সীমা বাড়ানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে জল্পনা চলছে তা মানুষকে বিভ্রান্ত করছে। এমন কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। হলে তা ঠিকই জানিয়ে দেওয়া হবে।

মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রীরা। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। সেখানেও লকডাউন পরবর্তী পর্যায় নিয়ে আলোচনা হয়।

সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে, সেখানেও লকডাউন কবে তোলা হবে তা নিয়ে কোনও আলোচনা হয়নি। ফলে ২১ দিনের লকডাউন কিন্তু এখনও ২১ দিনেই বজায় রয়েছে। তা নিয়ে কেন্দ্রীয় সরকারি কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি।

লকডাউন তোলা নিয়ে কেন্দ্র এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি। তবে সংবাদ সংস্থা জানাচ্ছে ইতিমধ্যেই কেন্দ্রের কাছে লকডাউনের সময় বাড়ানো নিয়ে কয়েকটি রাজ্য সরকারের তরফে আবেদন পত্র জমা পড়েছে।

২১ দিনের লকডাউনের সময়সীমা আরও বাড়ানোর জন্য আবেদন জানিয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছেন বেশ কয়েকজন বিশেষজ্ঞ। এসব আবেদন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে কেন্দ্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026