National

ঠান্ডা লাগার উপসর্গ সঙ্গে কাশি, আত্মঘাতী যুবক

গ্রামের কিছু মানুষ এরমধ্যে বলতে শুরু করেন যে ওই ব্যক্তির করোনা হয়েছে

ঠান্ডা লাগলে যেমন হয় সেটাই দেখা দিয়েছিল ৩৫ বছরের ওই যুবকের দেহে। কাশিও হচ্ছিল। এমনটা দেখার পরই তিনি নিজেকে একটি ঘরে আলাদা করে নেন।

গ্রামের কিছু মানুষ এরমধ্যে বলতে শুরু করেন যে ওই ব্যক্তির করোনা হয়েছে। এটা কানে যাওয়ার পর আরও নিজেকে সকলের থেকে আলাদা করে নিয়েছিলেন তিনি। কিন্তু তাবলে চূড়ান্ত পদক্ষেপ করে বসলেন!

পুলিশ জানাচ্ছে, এটা সঠিক করে বলা মুশকিল যে করোনা হয়ে থাকতে পারে এমন আশঙ্কা থেকেই ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। তবে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে তেমনই সন্দেহ করছে পুলিশ।

পুলিশকে ওই ব্যক্তির শ্যালক জানিয়েছেন, ঠান্ডা লাগার উপসর্গ কাশি হওয়ার পরই ওই ব্যক্তিকে গ্রামের কয়েকজন করোনা সংক্রমিত বলেছিলেন। তারপর নিজেকে ঘরবন্দিই রাখতেন তিনি। সোমবার তাঁর ঝুলন্ত দেহ ঘর থেকে উদ্ধার হয়।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঠান্ডা লাগার সাধারণ উপসর্গ করোনারও সাধারণ উপসর্গ। হাঁচি, কাশি, সর্দির সঙ্গে জ্বর, শ্বাসকষ্টও করোনার উপসর্গ।

এদিকে এমন দেখা যাচ্ছে করোনা হয়ে থাকতে পারে এমন আশঙ্কা করে এর আগেও আত্মহত্যার ঘটনা ঘটেছে ভারতে। যেমনটা হল এদিন উত্তরপ্রদেশের বান্দা জেলার জামালপুর গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026