National

লকডাউনের মধ্যেই হাজার কিলোমিটার দূরে বাড়ি ফিরলেন ৭ যুবক

চলছে লকডাউন। ট্রেন বন্ধ, বিমান বন্ধ, বন্ধ গাড়ি চলাচল। রাস্তা সুনসান। এমন কোনও যানবাহন নেই যাতে চেপে কেউ মহারাষ্ট্র থেকে তামিলনাড়ু ফিরতে পারেন। কিন্তু তা সত্ত্বেও তাঁরা ফিরলেন। ফিরলেন ৭ যুবক।

মহারাষ্ট্রের সোলাপুরে একটি কারখানায় কাজ করেন তাঁরা। লকডাউন ঘোষণার পরও সেখানেই ছিলেন। কিন্তু ২৯ মার্চ সকালে তাঁরা স্থির করেন বাড়ি ফিরবেন। সেইমত তাঁরা কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়েন।

৭ জন যুবকই তামিলনাড়ুর তিরুভারুর জেলার বাসিন্দা। সোলাপুরে যেখানে তাঁরা কাজ করেন সেখান থেকে তাঁদের বাড়ি ১ হাজার কিলোমিটার দূরে।

কীভাবে যাবেন তার কোনও নিশ্চিত পরিকল্পনাও তাঁদের নেই। তবু পথে নেমে চেষ্টা চালান তাঁরা। রাস্তায় বার হওয়ার পর কিছু দূরে তাঁরা একটি পেঁয়াজবাহী লরি পান। যা তামিলনাড়ুর সালেম পর্যন্ত যাচ্ছিল।

পণ্য পরিবহণে ছাড় রয়েছে লকডাউনে। তাই ওই লরি চালকের অনুমতি নিয়ে ৭ জন চড়ে যান লরিতে। লরি পৌঁছয় সালেমে। সেই পর্যন্ত পৌঁছনোর পর এবার আর উপায় নেই। আর কোনও গাড়ি নেই। অগত্যা হাঁটতে শুরু করেন তাঁরা।

হেঁটে পৌঁছন ত্রিচি। সেখানে পুলিশ তাঁদের পরিচয় জানতে চায়। কেন রাস্তায় তাও জানতে চায়। সেসব উত্তর দেওয়ার পর ও তাঁদের কাগজপত্র দেখার পর পুলিশ তাঁদের জন্য ভেহিকল পাস ইস্যু করে।

সেই পাসের সাহায্যে একটি গাড়ি জোগাড় করে গত শনিবার তাঁরা পৌঁছন নিজেদের বাড়িতে। এভাবেই ১ হাজার কিলোমিটার অতিক্রম করে শেষ পর্যন্ত লকডাউনের মধ্যেই ৭ যুবক ফিরলেন নিজের বাড়িতে। পরিবারের কাছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026