National

লকডাউনে বাড়ি ফেরাই কাল হল যুবকের

লকডাউনে যিনি যেখানেই কাজ করেন, সকলেই চাইছেন বাড়িতে ফিরে আসতে। কাজকর্ম বন্ধ। খাবার, থাকার ঠিক নেই। পরিবার থেকে এ সময়ে এতটা দূরে কোথাও পড়ে থাকতে মন চাইছে না অনেকেরই। ফলে হাজার হাজার মানুষ, বিশেষত ভিন রাজ্যে বা রাজ্যের মধ্যেই অনেক দূরে কর্মরত শ্রমিকরা বাড়ি ফিরতে চাইছেন। কেউ পেয়েছেন কোনও একটা গাড়ি। কেউ বা ফাঁকা রাস্তা ধরে মাইলের পর মাইল ধরে হেঁটেই বাড়ির ফিরছেন। এভাবেই ৫ দিন আগে লকডাউনের মধ্যেই বাড়ি ফেরেন ২৬ বছরের বিক্রম। কিন্তু লকডাউনে যেখানে সকলে বাড়িতেই সবচেয়ে নিশ্চিন্তে থাকতে পারছেন, সেখানে বিক্রমের ঘরে ফেরাই তাঁর জন্য কাল হল।

বিক্রম নয়ডায় একজন শ্রমিক হিসাবে একটি কারখানায় কাজ করতেন। আগ্রা থেকে ৩০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের খান্দা গ্রামে ফেরার পর তিনি ও তাঁর স্ত্রী বাড়িতেই ছিলেন। আচমকাই গত বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। বিক্রমের দেহ বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ বিক্রমের স্ত্রী রানিকে গ্রেফতার করে। রানি পুলিশের কাছে অপরাধের কথা স্বীকারও করেছে।

গ্রামবাসীরা জানিয়েছেন, বিক্রমের সঙ্গে রানির বিয়ে হয় ২ বছর আগে। তবে রানি গ্রামে থাকলেও বিক্রম নয়ডায় কাজ করতেন। মাঝেমধ্যে বাড়ি আসতেন। এরমধ্যেই রানির সঙ্গে স্থানীয় এক যুবকের সম্পর্ক তৈরি হয়। গ্রামবাসীদের অভিযোগ, পথের কাঁটা সরাতে রানি তার প্রেমিকের সাহায্যেই বিক্রমকে শেষ করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026