National

চাওয়া হয়েছিল আতসবাজির রোশনাই আর মিলল স্যাঁতস্যাঁতে পটকা : রাহুল

এটাও একটা অলিখিত প্রথা। বিরোধীরা বাজেটকে দিশাহীন বাজেট বলবেন আর প্রধানমন্ত্রী বাজেটের ভূয়সী প্রশংসা করবেন। এবারও সেই রীতির অন্যথা হলনা। বাজেটে যুবসমাজ ও কৃষকদের স্বার্থ দেখা হয়নি বলে অভিযোগ করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। তাঁর দাবি, চাওয়া হয়েছিল আতসবাজির রোশনাই আর মিলল স্যাঁতস্যাঁতে পটকা! বাজেট দিয়ে আসন্ন ৫ রাজ্যের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে বলে দাবি করেন তিনি। বাজেটে কর্মসংস্থান নিয়ে কোনও দিশা নেই বলেও বাজেট শেষে সংসদের বাইরে সাংবাদিকদের জানান রাহুল।

রেল বাজেট নিয়ে বলতে গিয়ে রাহুলের দাবি, বর্তমান সরকার রেল সুরক্ষার ক্ষেত্রে ব্যর্থ। বাজেটে রেল সুরক্ষা নিয়ে কিছু নেই! অরুণ জেটলিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি আরও বলেন, সরকার বুলেট ট্রেনের কথা বলেছিল। কোথায় সেই বুলেট ট্রেন? কোনও ঘোষণা নেই কেন? তাঁর কটাক্ষ বাজেট শুধু কবিতার লাইনে ভরা, সেখানে কর্মসংস্থান বা কৃষকদের সমস্যার মত বুনিয়াদি বিষয়গুলি অবহেলিত হয়েছে। এদিকে রাহুল গান্ধী যেখানে বাজেটের তুলোধোনা করেছেন সেখানে বাজেট শেষে দারুণ বাজেট পেশ করার জন্য অর্থমন্ত্রীর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিটি ক্ষেত্র যেভাবে একে একে বাজেটে উঠে এসেছে তারও প্রশংসা করেন তিনি।

News Desk

ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে, জানালেন তাঁর নাতনি

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…

April 11, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে

ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…

April 11, 2026

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026