National

ঘোড়ার গায়ে লাল দাগ এঁকে পিঠে চড়ে পুলিশের অভিনব উদ্যোগ

সাদা ধবধবে ঘোড়ার সারা গা জুড়ে লাল স্পট। বেশ নজর কাড়ার মত লাল স্পট। ঘোড়ার পিঠে বসে আছেন এক পুলিশকর্মী। ঘোড়া গ্রাম্য মেঠো পথের ধুলো উড়িয়ে হেঁটে চলেছে। কখনও আবার পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসছে। তো চড়াই বেয়ে উপরে উঠছে।

পুলিশকর্মীর হাতে একটা মাইক। সেই মাইকের সাহায্যে করোনা থেকে বাঁচার রাস্তা বাতলাচ্ছেন ওই পুলিশকর্মী। এমনই এক অভিনব দৃশ্য দেখেই সোমবার সকালে ঘুম ভাঙে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার পিপুল্লির অন্তর্গত কয়েকটি গ্রামের মানুষের।

ওই পুলিশকর্মীর নাম মারুতি শঙ্কর। সাব-ইন্সপেক্টর পদে কর্মরত। তিনি এবার এগিয়ে এসেছেন গ্রামের মানুষকে করোনা সম্বন্ধে সচেতন করতে। তাঁদের বাড়ি থেকে না বার হওয়ার পরামর্শ দিতে। লকডাউনকে মেনে চলতে।

মারুতির মতে, এমন এক অভিনব উদ্যোগের প্রেরণা তিনি পেয়েছেন প্রধানমন্ত্রী, তাঁর রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ বিভাগে তাঁর উর্ধ্বতন আধিকারিকদের কাছ থেকে। কিন্তু ঘোড়ার গায়ে লাল দাগ কেন? সে উত্তরও দিয়েছেন মারুতি।

মারুতি জানিয়েছেন, তিনি মানুষকে বোঝাতে চেষ্টা করছেন করোনা হল এমন এক রোগ যা ঘোড়ার প্রবল গতিতে ছুটে চলার চেয়েও দ্রুত ছড়ায়। আর লাল দাগ দিয়ে তিনি করোনার ছড়িয়ে পড়া বোঝানোর চেষ্টা করেছেন।

মারুতি জানিয়েছেন, শুধু একদিন বলেই নয়, তিনি তাঁর এই অভিনব কৌশলে করোনার সচেতনতা বৃদ্ধির কাজ লাগাতার চালিয়ে যাবেন। প্রসঙ্গত অন্ধ্রপ্রদেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমিতের সংখ্যা ৪০। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026