National

আগামী বুধবার কালো দিন পালন করবেন কেরালার চিকিৎসকেরা

ভারতে করোনা সংক্রমিতের সংখ্যার বিচারে কেরালা এখন দ্বিতীয় স্থানে। মহারাষ্ট্রের পিছনে। সেখানকার চিকিৎসকেরা আপ্রাণ লড়ছেন করোনার বিরুদ্ধে। সেখানে তাঁদের কথাকেই সরকার গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেছেন চিকিৎসকেরা। তাঁদের কেরালা সরকার কিছু মানুষকে সার্টিফিকেট ইস্যু করতে বলেছেন যাঁরা মদ্যপানে অভ্যস্ত। কিন্তু এখন নিয়মিত মদের যোগান পাচ্ছেন না। সার্টিফিকেট থাকলে এঁদের কাছে পৌঁছে যাবে মদ। এটা মেনে নিতে পারছেন না চিকিৎসকেরা।

লকডাউনের জেরে কেরালায় মদের দোকানগুলি বন্ধ। এই অবস্থায় কয়েকজন মানুষ যাঁরা নিয়মিত মদ্যপানে অভ্যস্ত তাঁদের শারীরিক সমস্যা হতে শুরু করেছে। ফলে কেরালা সরকার জানিয়েছে সরকারি চিকিৎসক যদি এঁদের দেখে নিশ্চিত হন যে তাঁদের মদ্যপান করতে না পেরে শারীরিক সমস্যা হচ্ছে তাহলে তাঁরা ওই ব্যক্তিকে একটি সার্টিফিকেট দেবেন। সেই সার্টিফিকেট থাকলে এই লকডাউনের মধ্যেও তাঁরা মদ পাবেন।

কেরালার চিকিৎসকদের দাবি, মদ্যপান না করতে পেরে শারীরিক সমস্যার শিকারদের জন্য চিকিৎসা বিজ্ঞানে অন্য ব্যবস্থা আছে। কিন্তু এই পরিস্থিতিতে তাঁদের মদের যোগান দেওয়া ঠিক হবে না। সরকারকে একথা জানানো হলেও সরকার তা শোনেনি বলে দাবি করেছে চিকিৎসকদের সংগঠন। তাই সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তারা আগামী বুধবার কেরালা জুড়ে কালো দিন পালন করতে চলেছে। চিকিৎসকেরা কাজ করবেন ঠিকই, তবে কালো ব্যাজ পড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026