National

২০০ কিলোমিটার হেঁটে বাড়ি পৌঁছলেন ৮ মাসের সন্তানসম্ভবা

ভিন রাজ্যে কর্মরত বা বাড়ি থেকে অনেক দূরে কর্মরত শ্রমিকরা অনেকে লকডাউনে গাড়ি না পেয়ে বাড়ির পথে হাঁটা শুরু করে দেন। শয়ে শয়ে কিলোমিটার প্রবল গরম উপেক্ষা করে তাঁরা বাড়ির টানে হেঁটেছেন। এই করতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এমনই এক দম্পতি কাজ করতেন নয়ডায়। বাড়ি উত্তরপ্রদেশের জালাউন জেলার অন্তা গ্রামে। তাঁরা তাঁদের পুরো মজুরি পাওয়ার পর গাড়ি না পেয়ে লকডাউনের মধ্যেই হেঁটে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন।

হেঁটে বাড়ি ফেরার সিদ্ধান্ত অনেক শ্রমিকই নিয়েছেন। কিন্তু এই দম্পতির ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া ছিল প্রবল কঠিন কাজ। কারণ ২৫ বছরের অঞ্জুদেবী নামে ওই মহিলা ৮ মাসের সন্তানসম্ভবা। ওই অবস্থায় সামান্য দূর হাঁটাই প্রায় অসম্ভব হয়। তো বাড়ি অব্ধি হাঁটা তো দুরস্ত। কিন্তু তাঁরা সেই কঠিন সিদ্ধান্তই গ্রহণ করেন। রুটি আর কিছু তরকারি বানিয়ে ব্যাগে পুরে স্বামী অশোকের হাত ধরে অনন্ত পথ হাঁটা শুরু করেন অঞ্জুদেবী।

৮ মাসের এক সন্তানসম্ভবা হেঁটে চলেছেন রাস্তা ধরে। কিন্তু তারপরও তাঁরা একটা কোনও গাড়ি পাননি যাতে করে তাঁরা বাড়ি পৌঁছতে পারেন। ২ দিন ২ রাত্রি হাঁটেন তাঁরা। মাঝে কিছু জায়গায় তাঁদের রাস্তায় কিছু খাবার দেওয়া হয়েছে বলে জানান ওই দম্পতি। অবশেষে কিন্তু তাঁরা ২০০ কিলোমিটার পথ অতিক্রম করে গ্রামে পৌঁছন। ৮ মাসের সন্তানসম্ভবা অঞ্জুদেবী একাজ কি করে পারলেন সেটাই অনেককে অবাক করছে।

গ্রামেও পৌঁছনোর পর তাঁদের শারীরিক পরীক্ষা হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। এরপর অন্য জায়গা থেকে আসায় তাঁদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে বলেছেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু গ্রামে ফেরার আনন্দই আলাদা। ওই দম্পতি জানিয়েছেন, এটাই তাঁদের কাছে অনেক পাওয়া যে সুস্থ অবস্থায় তাঁরা বাড়ি ফিরতে পেরেছেন। আপাতত সুস্থ আছেন অঞ্জুদেবীও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026