লেপার্ড, প্রতীকী ছবি
ঘনবসতি, মানুষের ভিড়, ব্যস্ততা, গাড়ি সব মিলিয়ে শহর সর্বদাই থাকে সরগরম। সে যে দেশেরই হোকনা কেন। ভারতের চণ্ডীগড় এমনই একটি চরম ব্যস্ত শহর। কিন্তু সেখানে লকডাউনকে সফল করতে চলছে কার্ফু। ফলে সব মানুষই গৃহবন্দি। রাস্তায় জনমানুষের দেখা নেই। এই পরিস্থিতিতে এমন ফাঁকা শহর পেয়ে সেখানে ঢুকে পড়ল এক লেপার্ড। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ স্থানীয়দের নজরে পড়ে লেপার্ডটি। ঘরের জানালা থেকে রাস্তায় ওই লেপার্ড দেখার পরই আতঙ্ক ছড়ায়।
খবর দেওয়া হয় পুলিশে। চণ্ডীগড়ের জনবহুল এলাকায় লেপার্ড! খবর পেতেই পুলিশের তরফে বন বিভাগকে খবর দেওয়া হয়। বন দফতরের কর্মীরা হাজির হন সেখানে। এদিকে লেপার্ডটি তখন দিব্যি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ফাঁকা এলাকায় তখন সে একাই রাজত্ব করছে। বন কর্মীরা সেখানে আসার পর লেপার্ডটিকে ধরার চেষ্টা শুরু করেন। এদিকে বন কর্মীদের দেখেই লেপার্ড শুরু করে লোকানো। ফলে বন কর্মী ও লেপার্ডটির মধ্যে চলে চোর পুলিশ খেলা।
৫ ঘণ্টা ধরে ওই লেপার্ডকে ঘুম পাড়ানি গুলিতে কাবুর চেষ্টা চালিয়ে অবশেষে সফল হন বন কর্মীরা। তারপর তাকে সেখান থেকে পাকড়াও করে নিয়ে যাওয়া হয়। চণ্ডীগড় থেকে কিছুটা দূরে রয়েছে সুখনা অভয়ারণ্য। মনে করা হচ্ছে সেই অভয়ারণ্যেরই বাসিন্দা এই লেপার্ড। ভোরের দিকে ফাঁকা পথ বেয়ে এগিয়ে এসে সে একেবারে চণ্ডীগড় শহরেই ঢুকে পড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…