National

সামোসা চেয়ে বারবার ফোন, নর্দমা সাফের শাস্তি দিলেন জেলাশাসক

দেশজুড়ে করোনা ঠেকাতে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে প্রতিটি রাজ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে মানুষকে সাহায্য করতে। উত্তরপ্রদেশের রামপুর জেলার কন্ট্রোল রুমেও ব্যস্ততা তুঙ্গে। তারমধ্যেই এল এক যুবকের ফোন। তাঁর আবদার সামোসা চাই। তাঁকে যেন সামোসার বন্দোবস্ত করে দেয় প্রশাসন। সেখানেই শেষ নয়। তারপর বারবার তাগাদা ফোন করতে থাকেন ওই যুবক। একবার ফোনে তিনি জানান তাঁর ৪টি সামোসা লাগবে। সঙ্গে যেন অবশ্যই চাটনি থাকে।

প্রথমদিকে গুরুত্ব না দিলেও বিষয়টি নিয়ে বিরক্তি চরমে ওঠে কন্ট্রোল রুমে। এই ব্যস্ততার মধ্যে এভাবে বিরক্ত করা তাঁরা ভাল চোখে নেননি। বিষয়টি জেলাশাসকও জানতে পারেন। তিনি এরপর তাঁর আধিকারিকদের জানান ওই যুবককে যেন সামোসা পৌঁছে দেওয়া হয়। তাঁর দাবি মেনেই সামোসা পৌঁছে দেওয়ার বন্দোবস্ত হয়। সামোসাও হাতে পান ওই যুবক।

এতো গেল তাঁর চাহিদা পূরণের দিক। কিন্তু ওই যুবক যে এই জটিল সমস্যার সময়ে কন্ট্রোল রুমে ফোন করে বিরক্ত করলেন তার কী হবে? তারও বিধান দেন জেলাশাসক। তিনি জানান সামোসা চাহিদা মত যুবককে দেওয়া হয়েছে। কিন্তু তিনি কন্ট্রোল রুমে ফোন করে বিরক্ত করেছেন। তাই শাস্তি তাঁকে পেতে হবে। জেলাশাসক জানান, এভাবে বিরক্ত করার জন্য ওই যুবককে নর্দমা সাফ করতে হবে। সেই নর্দমা সাফের ভিডিও জেলাশাসক তাঁর ট্যুইটার হ্যান্ডলেও দেন। তবে ওই যুবকের নাম প্রকাশ করেননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026