National

করোনা রোগীর ফাঁকা বাড়িতে চুরি

করোনায় শিকার মানুষজনের হদিস পেলে তাঁকে হাসপাতালে পাঠানো হচ্ছে। তাঁর পরিবারের লোকজনকে রাখা হচ্ছে কোয়ারেন্টিনে। এমনই এক পরিবারের এই বিপদের দিনে তাঁদের গোটা পরিবারকেই এখন বাড়ি ফাঁকা করে থাকতে হচ্ছে কোয়ারেন্টিনে। কারণ তাঁদের পরিবারের একজনের দেহে করোনা পাওয়া গিয়েছে। এই অবস্থায় তাঁদের বাড়ি ফাঁকাই পড়ে আছে। এবারে সেই ফাঁকা বাড়ির সুযোগ কাজে লাগাল চোরের দল।

লকডাউন চলছে। রাস্তাঘাট ফাঁকা। মানুষ ঘরেই রয়েছেন। এমন সুযোগ কাজে লাগিয়ে করোনার শিকার পরিবারের ফাঁকা বাড়িতে ঢুকে পড়ল চোরেরা। বাড়িতে ছিল নগদ ৩ লক্ষ টাকা। তা তারা হাতিয়ে নেয়। এছাড়া যা সোনার গয়না ছিল বা মূল্যবান জিনিস ছিল তাও গুছিয়ে নিয়ে চম্পট দেয়। পরিবারের এমন দুঃসময়ে তাদের এতবড় ক্ষতি করল চোরেরা।

ঘটনাটি ঘটেছে কাশ্মীরের বান্দিপোরা জেলার সদরকোট এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গোটা বিশ্বজুড়ে যখন করোনা উদ্বেগ সব কিছুকে স্তব্ধ করে দিয়েছে, তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে এমন কাণ্ডে হতবাক অনেকেই। কাশ্মীরে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমিতের হদিস। মৃত্যু হয়েছে। তারমধ্যে এমন কাণ্ড পুলিশের চিন্তা বাড়াল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026