National

রাষ্ট্রপতির ভাষণের মাঝে হৃদরোগে আক্রান্ত সাংসদ

সংসদে বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভাষণ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হলেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী ই আহমেদ। আশঙ্কাজনক অবস্থায় সংসদ ভবন থেকে তাঁকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, শুরুতে তাঁর হৃৎস্পন্দন বা স্নায়ুর স্পন্দন কোনও কিছুই ছিলনা। কৃত্রিম উপায়ে তা নিয়ে আসা হয়। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক। এদিন সকালে সংসদে আসার পর তাঁর শরীর ভাল ছিলনা। তিনি তা জানালে তাঁর প্রাথমিক শুশ্রূষাও সংসদে করা হয়। কিন্তু তাতে কাজ হয়নি। আপাতত তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী থেকে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী সকলেই তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। কেরালার মালাপ্পুরম লোকসভা আসনের সাংসদ ই আহমেদ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সভাপতিও।

 

News Desk

এই প্রথম আমেরিকায় স্বামী বিবেকানন্দের মূর্তি গর্বিত করল বাঙালিকে

এটাই প্রথম। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি বসেনি। এই মূর্তি স্থাপন ভারত…

April 12, 2026

ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন আশা ভোঁসলে, জানালেন তাঁর বাড়িতে কর্মরত মহিলা

সেলেব্রিটি আশা ভোঁসলেকে তো সকলে চেনেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন। সেকথা অকপটে জানালেন…

April 12, 2026

অমরনাথ যাত্রা কবে থেকে শুরু, কবে পর্যন্ত চলবে, ঘোষণা হল দিনক্ষণ

বছরের খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রার সুযোগ পান ভক্তরা। সেই অমরনাথ যাত্রা এ বছর…

April 12, 2026

মেষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

বৃষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

মিথুন রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মিথুন রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026