করোনা ভাইরাস, প্রতীকী ছবি
রবিবার সকালেই ফের এক ব্যক্তির মৃত্যু হল করোনায়। ৫০ বছর বয়স্ক ওই ব্যক্তি করোনা পজিটিভ পাওয়ার পর জম্মু কাশ্মীরের বারামুলার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। তঙ্গমার্গ-এর বাসিন্দা ওই ব্যক্তির মৃত্যুতে কাশ্মীরে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২। কেন্দ্র শাসিত জম্মু কাশ্মীরে এখনও পর্যন্ত আক্রান্ত ৩৩ জন।
গত বৃহস্পতিবার এক ব্যক্তির কাশ্মীরে মৃত্যু হয় করোনায়। ৬৫ বছরের ওই বৃদ্ধের মৃত্যুর পর ফের রবিবার আরও ১ ব্যক্তির মৃত্যু হল। সারা দেশ জুড়েই করোনা পরীক্ষার কিট নিয়ে সমস্যা রয়েছে। ফলে সন্দেহ হলেই যে পরীক্ষা করা যাচ্ছে তা নয়। যত দ্রুত কিট পৌঁছচ্ছে ততই সন্দেহ হলে পরীক্ষার সুযোগ বাড়ছে। সেটাই এখন হয়েছে জম্মু কাশ্মীরে।
জম্মু কাশ্মীরের মুখ্যসচিব জানিয়েছেন, এখন কিট কিছু হাতে আসায় দ্রুত পরীক্ষা হচ্ছে। তাঁর দাবি এখন জম্মু কাশ্মীরে সন্দেহ হলে তার মধ্যে ১০ শতাংশ মানুষকে পরীক্ষা সম্ভব হচ্ছে। ফলে ধরাও পড়ছেন অনেকে। কিটের সমস্যা অবশ্য সারা দেশেই রয়েছে। ক্রমশ নতুন কিটের যোগান বাড়ছে। সরকারও ব্যবস্থায় প্রবল জোর দিচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…