National

হোম কোয়ারেন্টিন থেকে পালিয়ে মহিলাকে কামড়ে মারল যুবক

শ্রীলঙ্কা থেকে ফেরার পর তাকে রাখা হয়েছিল হোম কোয়ারেন্টিনে। বিদেশ থেকে ফেরার ইতিহাস থাকলে তাঁকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিচ্ছে সরকার। সেইমত গত ১ সপ্তাহ বাড়িতেই ছিলেন মনিকন্দন নামে ওই যুবক। গত শুক্রবার সে আচমকাই রাস্তায় বেড়িয়ে পড়ে। তাও সম্পূর্ণ পোশাকহীন অবস্থায়। গায়ে এক টুকরো সুতোও নেই। ওই অবস্থাতেই রাস্তায় উদভ্রান্তের মত চলতে থাকে মনিকন্দন।

তার বাড়ি থেকে ২টি পাড়া পরে রাস্তায় এক বৃদ্ধাকে দেখতে পায় সে। ওই বৃদ্ধাকে দেখা মাত্র মনিকন্দন তাঁর গলায় কামড়ে দেয়। রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার তাঁকে ভর্তি করা হয়। চিকিৎসকদের অনেক চেষ্টা সত্ত্বেও শনিবার তাঁর মৃত্যু হয়। এমন এক ঘটনায় এই লকডাউনের মধ্যেও হতবাক সকলে।

মনিকন্দনকে পুলিশ আটক করে। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তার করোনা পরীক্ষা হয়। তার মানসিক অবস্থা স্থিতিশীল কিনা তাও পরীক্ষা করা হয়। ওই বৃদ্ধাকে মনিকন্দন চিনত না। তার পরিবারের সঙ্গে ওই বৃদ্ধার কোনও সম্পর্ক ছিলনা। তাহলে কেন তাঁকে এভাবে কামড়ে দিল মনিকন্দন? সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর থেনি জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026