National

মরুরাজ্যে প্রথম করোনায় মৃত্যু

রাজস্থানে একের পর এক করোনার শিকারের খোঁজ মিললেও মৃত্যুর খবর ছিলনা। এবার সেই তালিকায় জায়গা করে নিল এই মরুরাজ্য। সেখানে বৃহস্পতিবার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৭৩ বছর। এরফলে রাজস্থানে মৃতের সংখ্যা দাঁড়াল ১-এ। ভিলয়ারায় মৃত্যু হয় তাঁর। রাজস্থানের স্বাস্থ্য দফতর জানিয়েছে, ওই বৃদ্ধের শারীরিক পরিস্থিতি খারাপই ছিল। তাঁর কিডনির সমস্যা ছিল। রক্তচাপের সমস্যা ছিল। ছিল নিশ্বাসের কষ্ট।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, ওই বৃদ্ধের বাড়িতেই ডায়ালিসিসের বন্দোবস্ত হয়েছিল। কিন্তু ব্রেন স্ট্রোক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মার্চ মাসের ৪ তারিখে তাঁকে ভর্তি করা হয়। ১১ মার্চ তাঁর অবস্থায় উন্নতি না হাওয়ায় তাঁকে ছেড়ে দেয়া হয়। সেই হাসপাতালে যে চিকিৎসক ও নার্সেরা তাঁর দেখভাল করছিলেন তাঁদের পরে পরীক্ষা হলে তাঁদের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।

চিকিৎসক ও নার্সরা করোনায় আক্রান্ত জেনে দ্রুত ওই হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ছিলেন রোগীদের করোনা পরীক্ষা শুরু হয়। ওই ব্যক্তির বাড়ি এসে পরীক্ষা হয়। তাতে ওই ব্যক্তির করোনা পজিটিভ পাওয়া যায়। তবে স্বাস্থ্য দফতর জানিয়েছে ওই ব্যক্তি প্রায় কোমাতেই ছিলেন। সেই অবস্থায় করোনায় আক্রান্ত। ফলে তাঁর মৃত্যু হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026