National

লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা, কড়া বার্তা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর

দেশে করোনা সংক্রমণের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। বৃহস্পতিবারও ৩টি নতুন করোনা সংক্রমণের খবর সামনে আসার পর মহারাষ্ট্রে মোট করোনায় কাবুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২৫-এ। এদিনও মুম্বই, থানে ও নাগপুর থেকে ১ জন করে করোনা রোগীর খোঁজ মিলেছে। মহারাষ্ট্রই এমন একটা রাজ্য যেখানে এখনও পর্যন্ত ভারতের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের করোনায় মৃত্যুও হয়েছে। এখনও ৪ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে।

যেখানে লাফিয়ে বাড়ছে করোনার শিকার, সেখানে আগেই মহারাষ্ট্র সরকার লকডাউন ঘোষণা করেছিল। তাতেও মানুষ রাস্তায় বার হচ্ছেন দেখে সেখানে কার্ফু জারি করে উদ্ধব ঠাকরে সরকার। তারপর প্রধানমন্ত্রীর ২১ দিনের লকডাউন ঘোষণা। এরপরও হুঁশ ফেরেনি কিছু মানুষের। তাঁরা এখনও রাস্তায় বার হচ্ছেন। করোনাকে এখনও গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না। যা তাঁদের পাশাপাশি ঝুঁকি বাড়াচ্ছে অনেকের।

এই পরিস্থিতিতে এবার সকলকে অনুরোধ করে কাজ না হওয়ায় কড়া বার্তার পথে হাঁটলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তিনি সাফ জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে লকডাউন সফল করতে সেখানকার প্রশাসন সেনা নামিয়ে দিয়েছে। মহারাষ্ট্রেও সেটা করতে তাঁকে যেন বাধ্য না করা হয়। লকডাউনের তোয়াক্কা না করে এখনও অনেকে যেভাবে রাস্তায় ঘুরছেন তাতে যে মহারাষ্ট্র সরকার উদ্বিগ্ন তা অজিত পাওয়ারের হুঁশিয়ারি থেকেই স্পষ্ট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026