National

ভারতে করোনায় মৃত্যু বাড়ছে

কর্ণাটকেই ভারতের প্রথম করোনায় মৃত্যুর খবর সামনে এসেছিল। কালবুর্গির সৌদি আরব ফেরত বৃদ্ধের মৃত্যু দিয়ে ভারতে এক এক করে বাড়তে শুরু করে করোনায় মৃত্যু। তারপর অবশ্য কর্ণাটকে আক্রান্ত হলেও মৃত্যুর খবর ছিলনা। এবার হল। বৃহস্পতিবার কর্ণাটকে মৃত্যু হল করোনার শিকার এক বৃদ্ধার। ফলে সে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা হল ২।

যে বৃদ্ধার মৃত্যু হয়েছে বেঙ্গালুরুর হাসপাতালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি হালেই সৌদি আরব থেকে ফিরেছিলেন। ফলে তাঁর বিদেশ ভ্রমণের ইতিহাস ছিল। পরে তিনি করোনায় কাবু অবস্থায় হাসপাতালে ভর্তি হন। সেখানেই বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। পরে তাঁর শেষকৃত্যও সম্পন্ন হয় নিময় মেনে। কেন্দ্রীয় সরকার করোনায় মৃতদের যে নিয়ম মেনে সৎকারের গাইডলাইন দিয়েছে তা মেনেই ওই বৃদ্ধার সৎকার হয়।

করোনার সঙ্গে লড়াই করতে গোটা দেশ এখন ঘরবন্দি। ঘরবন্দি থাকাটাই এখন করোনার বিরুদ্ধে লড়াই। দেশবাসী চাইছেন এভাবে করোনাকে প্রতিহত করতে। করোনা চেন ভেঙে দিতে। কেন্দ্রীয় সরকার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই দেশ জোড়া লকডাউনের পথে হেঁটেছে। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে ২১ দিন সকলকে ঘরে থাকার জন্য বলেছেন। সেকথা মেনেও চলছে গোটা দেশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026