National

ভারতে করোনায় মৃতের সংখ্যা ২ অঙ্কে পৌঁছল

গত সোমবার পর্যন্তও ভারতে মৃতের সংখ্যা ছিল ৯। যা মঙ্গলবার বেড়ে দাঁড়াল ১০-এ। ফলে ভারতে করোনায় মৃতের সংখ্যা এবার ২ অঙ্কে পৌঁছে গেল। সেইসঙ্গে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ৩-এ পৌঁছে গেল। মৃত বৃদ্ধের বয়স ৬৫ বছর। তিনি গত ১৫ মার্চ সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন। তারপর গিয়েছিলেন আমেদাবাদে। সেখান থেকে অসুস্থ অবস্থায় ২১ মার্চ ফের মুম্বই ফেরেন। ভর্তি হন হাসপাতালে। সেখানেই ২৪ মার্চ মৃত্যু হল তাঁর। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

ভারতে ইতিমধ্যেই করোনায় সংক্রমিতের সংখ্যা ৫০০ পার করেছে। তবে করোনা রুখতে কেন্দ্র সহ সব রাজ্য সরকার তৎপর। সিকিমও বুধবার থেকে লকডাউনের পথে হাঁটছে। এরমধ্যেই ভারতের পূর্বপ্রান্তের রাজ্য মণিপুরে প্রথম করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে। এরমধ্যেই বিভিন্ন কর প্রদানের ক্ষেত্রে বেশ কিছু সুরাহার কথা এদিন ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

প্রধানমন্ত্রীও বারবার সকলকে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন। ২১ দিনের জন্য ভারত লকডাউনের ডাক দিয়েছেন তিনি। যাঁরা এরপরও বুঝে উঠতে পারছেন না করোনা সংক্রমণের গুরুত্ব তাঁদের ক্ষেত্রে রাজ্য প্রশাসনগুলিকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ১ লক্ষ ৮৭ হাজার মানুষের ওপর নজর রাখা হচ্ছে। এঁদের একটা বড় অংশ বিদেশ থেকে ভারতে ফিরেছেন। ভারত সরকার যেভাবে করোনা রুখতে উদ্যোগী তার প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026