National

ফের করোনা রোগীর মৃত্যু, ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৯

কলকাতার পর সোমবার আরও এক ব্যক্তির মৃত্যু হল ভারতে। এবার হিমাচল প্রদেশে। এটাই হিমাচল প্রদেশের প্রথম করোনায় মৃত্যু। হিমাচলে কদিন আগেই সবে ধরা পড়েছিল প্রথম করোনার শিকার। তার পরে সোমবারই ওই ব্যক্তির মৃত্যু হয়। হিমাচলে করোনায় মৃত ব্যক্তি ৬৯ বছরের বৃদ্ধ। তিনি আদপে তিব্বতের বাসিন্দা। হিমাচলের কাঙরা জেলার টান্ডা শহরের সরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আগে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।

সোমবারই তাঁকে বেসরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ভর্তি হওয়ার পরই তাঁর লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়। এদিকে ওই ব্যক্তির অবস্থার হুহু করে অবনতি হতে থাকে। পরে তাঁর মৃত্যু হয়। এদিন তাঁর মৃত্যুর পর তাঁর পরীক্ষার রিপোর্ট চিকিৎসকদের হাতে পৌঁছেয়। তাতে দেখা যায় তিনি কোভিড-১৯-এ আক্রান্ত ছিলেন। মৃত্যু করোনায় হলেও তা জানা গেল তাঁর মৃত্যুর পর।

ওই ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন গত ১৫ মার্চ। দিল্লিতে কিছুটা সময় কাটানোর পর তিনি হিমাচলে হাজির হন। এদিকে সোমবার থেকে গোটা হিমাচল প্রদেশই লকডাউন রাখার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর। কাঙরা জেলায় বিশেষ সতর্কতা নিয়েছে সরকার। রাজ্যে কেবল এখন অত্যাবশ্যকীয় পণ্য মিলবে। কবে এই লকডাউন তুলে নেওয়া হবে তা পরে জানিয়ে দেবে সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026