National

ভারতে করোনায় মৃতের সংখ্যা বাড়ল

ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ থেকে বেড়ে হল ৫। শনিবার রাতে আরও এক করোনা সংক্রমিতের মৃত্যু হয়েছে। এই নিয়ে মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২। শনিবার রাত ১১ নাগাদ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই বৃদ্ধের। ৬৪ বছর বয়স্ক ওই বৃদ্ধ করোনার শিকার তো ছিলেনই, সেই সঙ্গে তাঁরা অন্য শারীরিক সমস্যাও ছিল। শারীরিক অন্য অসুখ রয়েছে, সেইসঙ্গে করোনা গ্রাস করলে বৃদ্ধ-বৃদ্ধাদের ক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা বাড়ছে।

ওই বৃদ্ধ গত ১৯ মার্চ প্রবল শ্বাসকষ্ট নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তিনি করোনার শিকার ছিলেন। সেইসঙ্গে তিনি ক্রনিক ডায়াবেটিসের রোগী। তাঁর উচ্চ রক্তচাপের সমস্যাও বহুদিনের। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ওই বৃদ্ধের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল। অবশেষে গত শনিবার রাত ১১টা নাগাদ তাঁর হাসপাতালেই মৃত্যু হয়।

ভারতে এই বৃদ্ধের মৃত্যু নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৫ জনে দাঁড়াল। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩২৪। মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ২ জনে দাঁড়াল। রবিবার দেশজুড়ে পালিত হচ্ছে জনতা কার্ফু। ফলে গোটা দেশই স্তব্ধ হয়ে গেছে। সব বন্ধ। শহর থেকে গ্রাম, কোথাও রাস্তায় মানুষের দেখা নেই। প্রধানমন্ত্রীর ডাকে এই জনতা কার্ফুতে সাড়া মিলেছে প্রায় একশো শতাংশ। করোনা রুখতে তাই রবিবার গোটা ভারত হাতে হাত মিলিয়ে একসঙ্গে রুখে দাঁড়াল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026