National

তিরুপতি থেকে তারাপীঠ, দেশের অনেক মন্দিরই ভক্তদের জন্য বন্ধ

দেশের অন্যতম বিখ্যাত মন্দির তিরুপতি মন্দির। সেই মন্দির আপাতত করোনার জেরে বন্ধ হল। মন্দির কর্তৃপক্ষ তিরুমালার বালাজি মন্দির বন্ধের কথা ঘোষণা করে বৃহস্পতিবার। শুধু তিরুপতি মন্দির বলেই নয়, অন্ধ্রপ্রদেশের সব মন্দিরই আপাতত বন্ধ রাখার কথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। দেশ জুড়েই বিখ্যাত মন্দিরগুলিতে ভক্তদের প্রবেশ নিষেধ করতে শুরু করেছে সেসব মন্দিরের কর্তৃপক্ষ বা পরিচালন সমিতি।

রাজস্থানেও একই পরিস্থিতি। রাজস্থানের বিখ্যাত খাটুশ্যাম মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ করা হয়েছে বৃহস্পতিবার। বন্ধ করা হয়েছে গোবিন্দদেবজি-র মন্দিরও। অনেক বিখ্যাত মেলা বা উৎসব বন্ধ। গত বুধবারই বন্ধ করা হয়েছিল রাজস্থানের বিখ্যাত ব্রহ্মা মন্দির। আবার রামদেওরা মন্দিরে ভক্তদের জন্য সারাদিন মন্দির খোলা না থাকলেও দিনে আপাতত ৩ বার তাঁরা দর্শন করতে পারছেন।

পশ্চিমবঙ্গে আপাতত বন্ধ করা হয়েছে তারাপীঠের মন্দির। ৩১ মার্চ পর্যন্ত বন্ধ এই মন্দির। এছাড়া হংসেশ্বরী মন্দিরের দরজাও বন্ধ হয়ে গেল ভক্তদের জন্য। কোচবিহারের বিখ্যাত মদনমোহন মন্দিরে ভোগ নিবেদন বন্ধ করা হয়েছে। এছাড়া রাজ্যের কিছু মন্দির খোলা থাকলেও সেখানে ভক্তদের সমাগম প্রায় নেই বললেই চলে।

বন্ধ ঠনঠনে কালীবাড়ির দরজা, নিজস্ব চিত্র

শুক্রবার সকালে কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ির দরজাও বন্ধ থাকতে দেখা যায়। রাজ্যের সব মেলা ও উৎসব বন্ধ হয়ে গেছে। চৈত্র জুড়ে নানা মেলা অনুষ্ঠিত হয়। সেসবও এখন বন্ধ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026