National

স্থগিতাদেশ চেয়ে ফের আদালতে নির্ভয়া কাণ্ডের ৪ দোষী

নির্ভয়া কাণ্ডে ৪ অপরাধীর মৃত্যুদণ্ডের দিন স্থির হয়েও ৩ বার পিছিয়েছে। অবশেষে ২০ মার্চ ভোরে তাদের ফাঁসি হওয়ার কথা। আর বাকি কিছু ঘণ্টা। তার ঠিক আগেই ফের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ চেয়ে দিল্লি আদালতে আবেদন করল ৪ ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী। তাদের দাবি, তাদের এখনও আইনি প্রতিকারের সুযোগ বাকি রয়েছে। এ নিয়ে তিহার জেল সুপারকে ডেকে পাঠিয়েছে দিল্লি আদালত।

অ্যাডিশনাল সেশন জজ ধর্মেন্দ্র রাণা জানিয়েছেন, শেষ মুহুর্তে এসে এরা আবেদন করছেই বা কেন? শুক্রবার ভোরেই ফাঁসির দিন ধার্য রয়েছে। ফলে তার আগের আগাম প্রস্তুতিও তিহার জেলে শুরু হয়ে গেছে। তারপরে যখন আর হাতে গোনা ঘণ্টা বাকি তার আগেও শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্ভয়া কাণ্ডের ৪ দোষী।

সরকারি আইনজীবী অবশ্য পরিস্কার করে দিয়েছেন যে ৪ দোষী যতই দাবি করুক তাদের আর কোনও আইনি প্রতিকারের সুযোগ বাকি নেই। এর আগে আইনের ফাঁক গলে বিভিন্নভাবে ৩ বার ফাঁসির দিন পিছিয়ে ছেড়েছে এই ৪ দোষী। এ নিয়ে ক্ষোভ উগরে দেন নির্ভয়ার মা-বাবা। এ নিয়ে দেশেরও বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026