National

দেশে বাড়ল করোনার শিকারের সংখ্যা

করোনার গ্রাসে ভারতে মৃত্যু হয়েছে এখনও ২ জনের। ক্রমশ বেড়ে চলেছে করোনার শিকারের সংখ্যা। গত রবিবার যেখানে সংখ্যাটা ছিল ১০৭, সোমবার তা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ জনে। এরমধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমিত রয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে এখন করোনার শিকার ৩৮ জন। মহারাষ্ট্রের পিছনেই রয়েছে কেরালা। কেরালায় এখনও ২৩ জনের শরীরে করোনা ভাইরাসের খোঁজ মিলেছে।

সোমবার ভারতের করোনার শিকারের তালিকায় ২টি নতুন রাজ্য যুক্ত হয়েছে। ওড়িশা ও উত্তরাখণ্ড। ২টি রাজ্যেই সোমবার ১ জন করে রোগীর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এর বাইরে উত্তরপ্রদেশে ১৩ জন, রাজস্থানে ৪ জন, পঞ্জাব, জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে ১ জন করে মানুষের দেহে করোনা মিলেছে। কেন্দ্র শাসিত লাদাখে ৪ জন করোনার গ্রাসে। কর্ণাটকে ৬ জনের দেহে রয়েছে করোনা ভাইরাস।

ভারতে যে ১১৪ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে তাঁদের মধ্যে ভারতীয় নাগরিক ৯৭ জন। বিদেশি নাগরিক ১৭ জন। এখনও পর্যন্ত এই চিনা ভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে ভারতে। ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ভারতের বিভিন্ন বিমানবন্দর মিলিয়ে এখনও মোট ১২ লক্ষ ৭৬ হাজার ৪৬ জনকে পরীক্ষা করে দেশে প্রবেশ করানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026