কোভিড-১৯, প্রতীকী ছবি
করোনা উদ্বেগ ভারত জুড়ে যেভাবে বেড়ে চলেছে, যেভাবে মানুষের চিন্তা বাড়ছে, যেভাবে সব জায়গায় সাময়িকভাবে তালা ঝোলানো হচ্ছে, সেখানে করোনা সারা বিশ্বের মত ভারতেও মানুষের একমাত্র ভীতির কারণ হয়ে উঠেছে। এই অবস্থায় করোনা যে কারও ত্রাতা হয়ে উঠতে পারে তা বোধহয় কল্পনার অতীত। কিন্তু তাই হয়েছে। মধ্যপ্রদেশে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা কমলনাথ সরকারের ফ্লোর টেস্ট কিছুটা হলেও পিছিয়ে দিল এই ভাইরাস।
সারা ভারতে যখন বিভিন্ন দর্শনীয় স্থান বা স্কুল-কলেজে তালা পড়ছে তখন করোনা উদ্বেগকে সামনে রেখে সোমবার মধ্যপ্রদেশ বিধানসভার অধিবেশনই পিছিয়ে দিলেন স্পিকার নর্মদা প্রসাদ প্রজাপতি। আগামী ২৭ মার্চ ফের বিধানসভা বসার কথা জানিয়েছেন তিনি। বিধানসভার অধিবেশনই যখন পিছিয়ে গেল তখন ফ্লোর টেস্টেরও এখন সম্ভাবনা নেই। তা হবে বিধানসভা বসলে। তাতে আপাতত সাময়িক হলেও স্বস্তি পেয়েছে কমলনাথ সরকার।
সরকারের তরফে মধ্যপ্রদেশের সব বিধায়ককে এন-৯৫ মাস্ক দেওয়া হয়েছে। এদিকে বিজেপি মধ্যপ্রদেশের স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। যদিও কমলনাথ সরকারের এক মন্ত্রী জানিয়েছেন, কোভিড-১৯ ছড়ানো আটকাতে কেন্দ্রীয় সরকারের পরামর্শ মেনেই বিধানসভা আপাতত বন্ধ রাখা হয়েছে। প্রসঙ্গত বিহার বিধানসভাও আপাতত বন্ধ রাখা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…