National

ভারতে করোনা আক্রান্ত ১০০ ছাড়াল

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে শতাধিক। ১০৭ জন দেশে করোনা আক্রান্ত।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে শতাধিক। ১০৭ জন দেশে করোনা আক্রান্ত। এদিকে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র এখন সবচেয়ে এগিয়ে। কেরালায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনা আক্রান্ত ছিলেন। তা ছাপিয়ে মহারাষ্ট্রে এখন করোনো আক্রান্ত ৩২ জন। মহারাষ্ট্রে অবস্থা শোচনীয় আকার নিয়েছে। অনেকেই বাড়িতে স্বেচ্ছায় বন্দি করছেন নিজেকে।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা শতাধিক হলেও পরপর ২ দিনে ২ জনের মৃত্যুর পর অবশ্য এখনও কারও মৃত্যু হয়নি। এটা ভাল খবর। এদিকে মহারাষ্ট্রের ৫টি শহরে করোনাকে মহামারি ঘোষণা করা হয়েছে। এর আগে দিল্লি ও হরিয়ানাও করোনাকে মহামারি বলে জানিয়ে দিয়েছিল। এর মধ্যেই বিভিন্ন স্কুল, কলেজে ছুটি ঘোষণা হচ্ছে। বন্ধ হচ্ছে শপিং মল, মার্কেট প্লেস।

ভারতে করোনার উদ্বেগে একের পর এক দর্শনীয় পর্যটনক্ষেত্র বন্ধ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ এখনও করোনার ছোঁয়ামুক্ত থাকলেও ইতিমধ্যেই আগাম ব্যবস্থা হিসাবে শান্তিনিকেতনে সাধারণের প্রবেশ নিষেধ হয়েছে। সোনাঝুরি খোয়াইয়ের হাটও বন্ধ। অনেকেই নানা জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলেও তা বাতিল করতে বাধ্য হচ্ছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026