National

জ্যোতিরাদিত্যকে বিভীষণ বললেন বিজেপি নেতা

কংগ্রেস নেতারা একথা বললে কারও কিছু বলার ছিলনা। জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বিভীষণ বলতেই পারেন তাঁরা। কিন্তু যে বিজেপিতে তিনি যোগ দিলেন। তাও আবার কংগ্রেস ছেড়ে। সেই বিজেপি নেতাই এখন জ্যোতিরাদিত্যকে বিভীষণ বলে সম্বোধন করলেন। কংগ্রেস তাঁকে বিভীষণ বলার আগেই জ্যোতিরাদিত্যকে শুনতে হল যে দলে তিনি গেলেন সেই দলের নেতাই তাঁকে বিভীষণ বলছেন।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বিজেপিতে স্বাগত জানিয়ে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান তাঁকে বিভীষণ বলে সম্বোধন করেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপি দফতরে পৌঁছনোর পর তাঁকে স্বাগত জানাতে গিয়ে শিবরাজ বলেন, জ্যোতিরাদিত্য হলেন কলি যুগের বিভীষণ। আর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন রাবণ। তিনি এটাও বলেন যে কীভাবে শ্রীরাম বিভীষণের সাহায্য নিয়ে লঙ্কা দখল করেন।

শিবরাজ সিং বলেন, লঙ্কা দখলে নিতে বিভীষণকে দরকার ছিল। আর জ্যোতিরাদিত্য হলেন সেই বিভীষণ। এদিকে শিবরাজ সিং একথা বলার পরই কংগ্রেস নেতারা পাল্টা বলতে শুরু করেছেন জ্যেতিরাদিত্য সিন্ধিয়াকে শুরুতেই আক্রমণ করেছেন শিবরাজ সিং। তাঁকে বিভীষণ বলে আক্রমণ করেছেন তিনি। অন্যদিকে ইন্টারনেটেও এই নিয়ে হৈচৈ শুরু হয়েছে। সেখানেও শিবরাজ সিংয়ের বক্তব্য নিয়ে নানা বক্রোক্তি চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026